Earthquake | শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা-কানাডা সীমান্তবর্তী এলাকা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

Earthquake | শক্তিশালী ভূমিকম্পে কাঁপল আলাস্কা-কানাডা সীমান্তবর্তী এলাকা, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শক্তিশালী ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল আলাস্কা-কানাডা অঞ্চলের (Alaska–Canada border) ইউকনের সীমান্তের নিকটবর্তী এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭।

মার্কিন জিওলজিক্যাল সার্ভে সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল আলাস্কার জুনো থেকে প্রায় ৩৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং ইউকনের হোয়াইটহর্স থেকে প্রায় ২৫০ কিলোমিটার পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার। শক্তিশালী ভূমিকম্পের পর দু’টি আফটারশক অনুভূত হয়েছে বলে খবর। সেগুলির তীব্রতা ছিল ৫.৬ এবং ৫.৩।

তবে ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি বলেই খবর। পাশাপাশি কোনও সুনামির আশঙ্কা নেই বলে জানিয়েছে মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *