Ear Ache | শীত পড়তেই শুরু কানে ব্যথা? রইল সমস্যা থেকে মুক্তির উপায়…

Ear Ache | শীত পড়তেই শুরু কানে ব্যথা? রইল সমস্যা থেকে মুক্তির উপায়…

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত পড়লেই বাড়ে কানের ব্যথা (Ear Ache)। এই ব্যথাই কান থেকে পৌঁছে যায় মাথায়। মাইগ্রেন থাকলে কষ্ট আরও বাড়ে। তবে শীতকালে কানে ব্যথার সমস্যা থেকে মুক্তির কিছু উপায় রয়েছে। সেগুলি কী কী তা জেনে নিন।

১. কানে ব্যথা কমাতে পারে অলিভ অয়েল। কানে ব্যথা করলে তিন থেকে চার ফোঁটা অলিভ ঢেলে দিন। অথবা অলিভ অয়েলে কটন বাড ভিজিয়ে কানের ফুটোয় চেপে রাখুন।

২. অল্প করে সেঁক দেওয়া যেতে পারে। তবে গরম তেল জাতীয় কোনও কিছু কানের ভিতরে দেবেন না।

৩. কয়েকটি তুলসী পাতা বেটে রস বের করে নিন। এই রস তিন থেকে চার ফোঁটা কানে ঢালুন। দিনে দু’বার করলেই ব্যথা অনেক কমে যাবে।

৪. অল্প অলিভ তেলে এক কোয়া রসুন থেঁতো করে গরম করুন। তেল গরম হলে ছেঁকে নিয়ে তা সংক্রমিত কানে দু’তিন ফোঁটা দিন। বারকয়েক এমন করলে একটু আরাম পাবেন।

৫. রোজ স্নানের পরে তোয়ালে দিয়ে কানের যতটা অংশ পারবেন, মুছে নিন। জোর করে কানের ভেতরে খোঁচাখুচি করবেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *