E 20 controversy | ই ২০ জ্বালানি নিয়ে সমালোচনা নাকি অপপ্রচার? নীতিন গড়কড়ির বিরুদ্ধে পোস্ট করে বিপাকে মণীশ কাশ্যপ-সহ ৪ ইনফ্লুয়েন্সার

E 20 controversy | ই ২০ জ্বালানি নিয়ে সমালোচনা নাকি অপপ্রচার? নীতিন গড়কড়ির বিরুদ্ধে পোস্ট করে বিপাকে মণীশ কাশ্যপ-সহ ৪ ইনফ্লুয়েন্সার

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সরকারের ই-২০ ( E20 gasoline) জ্বালানি নীতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি (E 20 controversy) ছড়ানোর অভিযোগ। আর সেই অভিযোগের ভিত্তিতেই এবার মামলা দায়ের হল একাধিক জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে। কেন্দ্রীয় সড়ক পরিবহণ মন্ত্রী নীতিন গড়করির (Nitin Gadkari) সম্মানহানি এবং ভুল তথ্য পরিবেশনের অভিযোগে প্রখ্যাত ইউটিউবার তথা রাজনীতিক মণীশ কাশ্যপের বিরুদ্ধে নাগপুরে এফআইআর (FIR) দায়ের করা হলো।

জানা গিয়েছে নাগপুর সিটি সাইবার পুলিশ স্টেশনে এই অভিযোগটি দায়ের করেছেন বিজেপির সোশ্যাল মিডিয়া সেলের শহর সভাপতি শিশির ত্রিপাঠী। মণীশ কাশ্যপের পাশাপাশি ইনস্টাগ্রাম পেজ ‘দেশি বয়েজ’ (desi_boysncr), হর্ষিত রাঠি ও অঙ্কলেশ ইনওয়াতে নামের আরও দুই ক্রিয়েটরের নামও এই এফআইআরে রয়েছে। উল্লেখ্য, বিজেপি ছেড়ে প্রশান্ত কিশোরের জন সুরাজ পার্টিতে যোগ দেওয়া মণীশ গত ৩ জুলাই একটি ভিডিও আপলোড করেছিলেন। অভিযোগকারীর দাবি, সেই ভিডিওর মূল উদ্দেশ্যই ছিল ইথানল মিশ্রিত পেট্রোল (Ethanol-blended petrol) সম্পর্কে জনমানসে ভীতি তৈরি করা এবং কেন্দ্রীয় মন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করে সমাজে অশান্তি ছড়ানো।

বর্তমানে সারা দেশেই ই-২০ জ্বালানি (যাতে ২০ শতাংশ ইথানল এবং ৮০ শতাংশ পেট্রোল রয়েছে) বলে জোর চর্চা চলছে । নীতিন গড়কড়ি স্বয়ং এই নীতির অন্যতম বড় প্রবক্তা। সরকারের দাবি, এই পদক্ষেপ ভারতের অপরিশোধিত তেলের ওপর নির্ভরতা কমাবে, পরিবেশ দূষণ রোধ করবে এবং আখ চাষিদের জন্য নতুন আয়ের পথ খুলে দেবে।

কিন্তু মুদ্রার উল্টো পিঠও রয়েছে। সোশ্যাল মিডিয়া ক্রিয়েটর ও বেশ কিছু গাড়ি চালকদের দাবি, এই নতুন জ্বালানি পুরনো গাড়ির ইঞ্জিনের চরম ক্ষতি করতে পারে এবং মাইলেজ কমিয়ে দেয়। মূলত এই নীতিকে কেন্দ্র করেই সরকারের সমালোচনায় সরব হয়েছিলেন অভিযুক্তরা।

সোশ্যাল মিডিয়ায় এই বিতর্কিত মন্তব্য ও আপত্তিকর ভাষার ব্যবহারের জেরেই পুলিশ ভারতীয় ন্যায় সংহিতা (BNS)- র ৩৫৬, ৩৫২ এবং ২৯৬ নম্বর ধারার পাশাপাশি আইটি (Info Expertise Act) অ্যাক্টের ৬৭ নম্বর ধারায় মামলা রুজু করেছে। কেন্দ্র সরকার বারবার আশ্বস্ত করেছে যে, উপযুক্ত গাড়ির জন্য ই-২০ জ্বালানি সম্পূর্ণ নিরাপদ। তবে, সোশ্যাল মিডিয়ায় সমালোচনা করার জেরে ইনফ্লুয়েন্সারদের বিরুদ্ধে এই আইনি পদক্ষেপ আগামী দিনে নতুন কোনো রাজনৈতিক বিতর্কের জন্ম দেয় কি না, সেটাই এখন দেখার বিষয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *