Durga Puja | শুধু প্রেমিকা নয় সবার নজর থাকুক আপনার দিকে, রইল পুরুষদের ফ্যাশনিস্তা হওয়ার টিপস

Durga Puja | শুধু প্রেমিকা নয় সবার নজর থাকুক আপনার দিকে, রইল পুরুষদের ফ্যাশনিস্তা হওয়ার টিপস

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মেয়েরাই কেবল ফ্যাশন সচেতন এই কথাটি একেবারেই ঠিক নয়। অনেক ছেলেই মেয়েদের সঙ্গে পাল্লা দিয়ে ফ্যাশনের ব্যাপারে বিশেষ উৎসাহী। অনেকের ধারণা নামী-দামি সংস্থার পোশাক ও সাজের আনুষঙ্গিক ব্যবহার করলেই ভিড়ের মাঝে নজরে আসা যায়, তবে এমনটা ভাবার কোনও কারণ নেই। একটু বুদ্ধি খাটিয়ে কম খরচেও দিব্যি সাজা যায়। তাই অর্থ নয়, বরং মগজের জোরেই তৈরি করুন স্বতন্ত্র স্টাইল স্টেটমেন্ট!

১) পোশাক দামি হোক বা না হোক, থাকতে হবে পরিপাটি। অনেক দাম দিয়ে পোশাক কিনেছেন, অথচ কোঁচকানো শার্ট পরেই ঠাকুর দেখতে বেরিয়ে পড়লেন। তা হলে কিন্তু আপনার সাজ একেবারে মাটি। তাই পোশাক পরার আগেই কোনও কারণে ভাঁজ পরলে ইস্ত্রি করে পরিপাটি করে রাখুন।

২) শার্ট পরার ক্ষেত্রে অনেক সময়েই কলারে ভাঁজ পড়ে যায়। কলারে ভাঁজ পড়লে দেখতে মোটেও ভাল লাগে না। তাই কলারের নীচে বোতাম থাকে এমন শার্ট পরুন। আর না হলে কলারের নীচে ডবল টেপ লাগিয়ে নিলেও কিন্তু সমস্যার সমাধান হতে পারে।

৩) সাজগোজের পাশাপাশি সুগন্ধি বাছাইয়ের ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। পোশাক পরার আগে বডি স্প্রে বা রোল অন ডিয়োডোর‌্যান্ট লাগাতে ভুলবেন না। শুধুমাত্র সেখানেই থেমে থাকলে হবে না। সারা দিন চনমনে থাকতে হলে পোশাকের উপরেও শক্তিশালী সুগন্ধি ব্যবহার করুন।

৪) পুজোর দিন দুয়েক আগে সাঁলোতে গিয়ে ফেশিয়াল করিয়ে ফেললেন অথচ চুলের কাট একেবারেই আপনার মুখের গড়নের সঙ্গে মানানসই হল না। চুল কাটার ব্যাপারে তাই সব সময়ে সতর্ক থাকুন। শেষ মুহূর্তে লুক নিয়ে খুব বেশি পরীক্ষা-নিরীক্ষা না করাই ভাল।

৫) চুল কাটালেই হল না, পাশাপাশি দাড়ির দিকেও নজর দিতে হবে। অনেককে একেবারে ক্লিন শেভে ভাল দেখায়, আবার অনেককেই দাড়ি-গোঁফ রাখলেই বেশি ভাল লাগে। তবে দাড়ি-গোঁফ রাখলে তা যেন অবশ্যই ট্রিম করা থাকে, সে দিকে নজর রাখুন।

৬) জুতোটিও হতে হবে পরিপাটি। জুতো ময়লা হয়ে গেলে ভাল করে করে পালিশ করিয়ে নিতে ভুলবেন না। জিনসের সঙ্গে বুট কিংবা কিটো পরতে পারেন। আর পাঞ্জাবির ক্ষেত্রে স্যান্ডেল পরাই শ্রেয়।

৭) পুজোর সময়ে দিনের সাজে রোদচশমা ভুলবেন না। সাবেকি সাজ হোক কিংবা ক্যাজুয়াল লুক সব ক্ষেত্রেই দিনের বেলা সানগ্লাস লাগবেই! ত্বক বাঁচবে, ফ্যাশনও হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *