DSP Richa Ghosh | রাজ্য পুলিশের দায়িত্ব নিলেন বিশ্বজয়ী, ডিএসপি রিচার পোস্টিং শিলিগুড়ি কমিশনারেটে   

DSP Richa Ghosh | রাজ্য পুলিশের দায়িত্ব নিলেন বিশ্বজয়ী, ডিএসপি রিচার পোস্টিং শিলিগুড়ি কমিশনারেটে   

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রথম বাঙালি হিসাবে ক্রিকেট বিশ্বকাপ জিতেছেন ভারতীয় মহিলা দলের উইকেটকিপার-ব্যাটার শিলিগুড়ির রিচা ঘোষ। বিশ্বকাপ জয়ের পর সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে রিচাকে পশ্চিমবঙ্গ পুলিশের ডিএসপি পদে চাকরির প্রস্তাব দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রস্তাব গ্রহণ করেন শিলিগুড়ির রিচা। বুধবার সরকারিভাবে রাজ্য পুলিশের ডিএসপি হিসাবে দায়িত্ব নিলেন তারকা উইকেটকিপার-ব্যাটার রিচা। রিচাকে নতুন দায়িত্বে স্বাগত জানান রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার।

বুধবার রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের সঙ্গে দেখা করেন রিচা। পুলিশের পোশাক পরেছিলেন তিনি। রিচার সঙ্গে তাঁর মা, বাবাও ছিলেন। রাজীব কুমারের সঙ্গে ছবি তোলেন রিচা। আপাতত তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের এসিপি পদে নিযুক্ত করা হয়েছে। রিচাকে স্বাগত জানিয়ে একটি ভিডিও প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ পুলিশ।

রিচার যোগদানের কথা জানিয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ। টুইট করেছে তারা। সেখানে লেখা, “ভারতের বিশ্বকাপজয়ী মহিলা ক্রিকেট দলের গুরুত্বপূর্ণ সদস্য রিচা ঘোষ ডিএসপি পদমর্যাদায় রাজ্য পুলিশে যোগ দিলেন। তাঁকে শিলিগুড়ি কমিশনারেটের সহকারী কমিশনার পদে নিযুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ পুলিশের পরিবারে রিচাকে স্বাগত।”

উল্লেখ্য, ইডেনে সিএবির সংবর্ধনা অনুষ্ঠানে বিশ্বজয়ী রিচা ঘোষের হাতে রাজ্য পুলিশের ডিএসপি পদে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চে রিচাকে ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করেছে রাজ্য সরকার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *