উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ইরান-ইজরায়েল যুদ্ধ বন্ধের দাবি নিয়ে সমাজ মাধ্যমে ফের চাঞ্চল্যকর পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প জানান, ইজরায়েল এবং ইরান দুই দেশই একইসঙ্গে তার কাছে এসে যুদ্ধ থামিয়ে শান্তির জন্য দরবার করেছিল। ট্রাম্প বলেন, ‘বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসল জয়ী, আগামী দিনে ভালোবাসা শান্তি এবং উন্নয়ন দেখতে চলেছে তারা। তাদের অনেক কিছুই পাওয়ার আছে আবার অনেক কিছুই হারানোর আছে। ইরান এবং ইজরায়েলের ভবিষ্যৎ সম্ভাবনা বিপুল। ঈশ্বর দুই দেশকে আশীর্বাদ করুন’
( @realDonaldTrump – Reality Social Submit )
( Donald J. Trump – Jun 23, 2025, 10:18 PM ET )Israel & Iran got here to me, nearly concurrently, and mentioned, “PEACE!” I knew the time was NOW. The World, and the Center East, are the actual WINNERS! Each Nations will see super LOVE,… pic.twitter.com/4YWxthL7zi
— Donald J. Trump 🇺🇸 TRUTH POSTS (@TruthTrumpPosts) June 24, 2025
উল্লেখ্য, ভারতীয় সময় সোমবার গভীর রাতে নিজের সমাজমাধ্যমে পোস্ট করে ইরান এবং ইজরায়েলর মধ্যে সংঘর্ষবিরতির দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। এর জন্য দুই দেশকে ধন্যবাদ জানান মার্কিন রাষ্ট্রপতি। সোমবার রাতে কাতারে দোহায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে মিসাইল হামলা চালায় ইরান। তার কয়েক ঘণ্টা পরই সমাজ মাধ্যমে ডোনাল্ড ট্রাম্পের ইরান-ইজরায়েল যুদ্ধ বন্ধের দাবি নিয়ে জল্পনা শুরু হয়। অন্যদিকে, ট্রাম্পের দাবি উড়িয়ে দিয়ে ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি (Abbas Araqchi) জানান, ইজরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি সংক্রান্ত কোনও সমঝোতা হয়নি। চূড়ান্ত যুদ্ধবিরতি নিয়ে ইরানের সামরিকবাহিনী পরবর্তী সময়ে সিদ্ধান্ত নেবে। তবে স্থানীয় সময় অনুসারে ভোর ৪টের পর থেকে ইজ়রায়েল হামলা বন্ধ করলে ইরানও নতুন করে সংঘর্ষে জড়াতে অনিচ্ছুক বলে জানান তিনি। ইজরায়েলের তরফে অবশ্য এখনও এনিয়ে সরাসরি কোন প্রতিক্রিয়া জানানো হয়নি।
