Donald Trump | রুশ তেল ছেড়ে আমেরিকার বন্ধু মোদি! ভারত থেকে ২৫ শতাংশ বাড়তি শুল্ক তুললেন ট্রাম্প

Donald Trump | রুশ তেল ছেড়ে আমেরিকার বন্ধু মোদি! ভারত থেকে ২৫ শতাংশ বাড়তি শুল্ক তুললেন ট্রাম্প

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দীর্ঘ টালবাহানার পর অবশেষে বড়সড়ো স্বস্তি পেল ভারতীয় রপ্তানি শিল্প। রাশিয়া থেকে তেল কেনার অপরাধে ভারতের উপর মার্কিন সরকার যে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করেছিল, তা শনিবার থেকে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শুক্রবার একটি নতুন নির্দেশিকায় (Government Order) স্বাক্ষর করে এই সিদ্ধান্ত জানিয়েছেন।

চলতি সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi) ও ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ফোনালাপের পর এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত হয়। চুক্তির প্রধান শর্ত অনুযায়ী, ভারত সরাসরি বা পরোক্ষভাবে রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছে (Russian Oil)। পরিবর্তে, ভারত আগামী পাঁচ বছরে আমেরিকা থেকে প্রায় ৫০০ বিলিয়ন ডলার মূল্যের জ্বালানি পণ্য, বিমান ও যন্ত্রাংশ, মূল্যবান ধাতু এবং প্রযুক্তিপণ্য আমদানির আশ্বাস দিয়েছে।

গত বছর ভারতীয় পণ্যের উপর মার্কিন শুল্কের হার বেড়ে দাঁড়িয়েছিল ৫০ শতাংশে (২৫% রেসিপ্রোকাল এবং ২৫% অতিরিক্ত)। নতুন নির্দেশিকার ফলে এই অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক শনিবার (মার্কিন সময় অনুসারে) রাত ১২টা ১ মিনিট থেকেই উঠে যাচ্ছে। এছাড়া তথাকথিত ‘রেসিপ্রোকাল’ বা পারস্পরিক শুল্কের হারও ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশে নামিয়ে আনা হবে। এর ফলে প্রতিবেশী দেশগুলোর তুলনায় ভারতীয় পণ্য মার্কিন বাজারে কিছুটা সস্তায় মিলবে, যা রপ্তানিকারকদের সুবিধাজনক অবস্থানে রাখবে।

হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, কেবল জ্বালানি নয়, আগামী ১০ বছরের জন্য প্রতিরক্ষা ক্ষেত্রে সহযোগিতা বাড়াতেও একটি কাঠামোগত চুক্তিতে আবদ্ধ হয়েছে দুই দেশ। ট্রাম্পের মতে, প্রধানমন্ত্রী মোদি তাঁর ‘অন্যতম সেরা বন্ধু’ এবং এই চুক্তিটি উভয় দেশের অর্থনীতিকে শক্তিশালী করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *