Donald Trump | ভেনেজুয়েলার রাশ এখন ওয়াশিংটনের হাতে! ট্রাম্পের ঘোষণায় নয়া মোড়

Donald Trump | ভেনেজুয়েলার রাশ এখন ওয়াশিংটনের হাতে! ট্রাম্পের ঘোষণায় নয়া মোড়

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ভেনেজুয়েলার ওপর পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার পথে এগোচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র! শনিবার ফ্লোরিডায় নিজের বাসভবন থেকে এক সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, একটি “সঠিক এবং বিচক্ষণ” অন্তর্বর্তীকালীন ব্যবস্থা না হওয়া পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘পরিচালনা’ (Run) করবে।

শনিবার ভোররাতে কারাকাসে মার্কিন স্পেশাল ফোর্সের এক সুপরিকল্পিত অভিযানে পতন ঘটে মাদুরো সরকারের। সবচেয়ে সুরক্ষিত সামরিক ঘাঁটি ‘ফোর্ট টিউনা’ (Fort Tiuna) থেকে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেসকে বন্দি করে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজে তোলা হয়। ট্রাম্প তাঁর ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে হাতকড়া পরা ও চোখে পট্টি বাঁধা মাদুরোর ছবি পোস্ট করে এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন। বর্তমানে তাঁদের নিউ ইয়র্কে বিচারের মুখোমুখি করার জন্য ইউএসএস ইও জিমা (USS Iwo Jima) যুদ্ধজাহাজে করে নিয়ে যাওয়া হচ্ছে।

সংবাদ সম্মেলনে ট্রাম্প স্পষ্ট করে দেন যে, ভেনেজুয়েলার শাসনভার এখনই অন্য কারো হাতে তুলে দেওয়ার ঝুঁকি তাঁরা নিতে চান না। তাঁর মতে, “আমরা দেশটিকে পরিচালনা করতে যাচ্ছি যতক্ষণ না একটি নিরাপদ ও সুষ্ঠু ক্ষমতার হস্তান্তর সম্ভব হয়। আমরা চাই না আগের মতো পরিস্থিতি আবার ফিরে আসুক।”

ট্রাম্প আরও ইঙ্গিত দিয়েছেন যে, ভেনেজুয়েলার সুবিশাল তেলের ভাণ্ডার এবং ভেঙে পড়া পরিকাঠামো পুনর্গঠনে মার্কিন সংস্থাগুলো নেতৃত্ব দেবে। তাঁর দাবি, এই অংশীদারিত্বের মাধ্যমে ভেনেজুয়েলার মানুষ আরও সমৃদ্ধ ও নিরাপদ হবে। তবে এই শাসনকাল কতদিন চলবে বা এর আইনি ভিত্তি কী, সে বিষয়ে কোনো সুনির্দিষ্ট রূপরেখা দেননি তিনি।

The put up Donald Trump | ভেনেজুয়েলার রাশ এখন ওয়াশিংটনের হাতে! ট্রাম্পের ঘোষণায় নয়া মোড় appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *