Donald Trump : অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প, বিক্ষোভ থামার লক্ষণ নেই লস অ্যাঞ্জেলসে

Donald Trump : অতিরিক্ত বাহিনী পাঠাচ্ছেন ট্রাম্প, বিক্ষোভ থামার লক্ষণ নেই লস অ্যাঞ্জেলসে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চতুর্থ দিনেও উত্তপ্ত লস অ্যাঞ্জেলস। ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির বিরুদ্ধে পুলিশ ও নিরাপত্তারক্ষীদের সঙ্গে সংঘাত চলছে বিক্ষোভকারীদের। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, লস অ্যাঞ্জেলসে আরও প্রায় ২ হাজার ন্যাশনাল গার্ড ও প্রায় ৭০০ মার্কিন মেরিন সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পের যা  মনোভাব তাতে বিক্ষোভ আপাতত শান্ত হওয়ার কোন লক্ষণ নেই। ট্রাম্প জানিয়েছেন বিক্ষোভকারীরা এবার সব থেকে বেশি প্রতিরোধের সম্মুখীন হবেন।

সোমবার লস অ্যাঞ্জেলসের একটি ফেডারেল ডিটেনশন সেন্টারের বাইরে জড়ো হয়েছিলেন শতাধিক প্রতিবাদী। বিক্ষোভ ঠেকাতে পুলিশ রাবার বুলেট ছোড়ে, ফ্ল্যাশ গ্রেনেডও ব্যবহার করা হয়। প্রতিবাদীরা অনেকে আবার পুলিশের ব্যারিকেড ভেঙে বিক্ষোভ দেখাতে থাকেন। ঘটনাস্থলে ছিলেন ন্যাশনাল গার্ডের সদস্যরাও। এই পরিস্থিতিতে হোয়াইট হাউসের নির্দেশে মার্কিন সেনাবাহিনীর একটি ব্যাটালিয়ন পাঠানো হচ্ছে বলে জানায় পেন্টাগন।

এদিকে ক্যালিফোর্নিয়া প্রশাসন ইতিমধ্যেই ট্রাম্পের এই পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে। রাজ্যের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এইভাবে রাজ্যের অনুমতি ছাড়া সেনা মোতায়েন আইনবিরুদ্ধ। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহরে অভিবাসীদের ধরপাকড় শুরু করেছে ট্রাম্প প্রশাসন। প্রতিবাদে শুধু ক্যালিফোর্নিয়া বা লস অ্যাঞ্জেলসেই নয়, নিউ ইয়র্ক, ফিলাডেলফিয়া, সান ফ্রান্সিসকো-সহ আমেরিকার আরও বেশ কিছু শহরে ছড়িয়ে পড়েছে এই বিক্ষোভ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *