Donald Trump | উপসাগরীয় মিত্রদের অনুরোধ রক্ষা, শেষ মুহূর্তে ইরানে সামরিক অভিযান স্থগিত রাখলেন ট্রাম্প!

Donald Trump | উপসাগরীয় মিত্রদের অনুরোধ রক্ষা, শেষ মুহূর্তে ইরানে সামরিক অভিযান স্থগিত রাখলেন ট্রাম্প!

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে চরম উত্তেজনার মাঝেই নাটকীয় মোড়। কাতার, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরশাহির রাষ্ট্রনেতাদের যৌথ অনুরোধে ইরানের ওপর পূর্বপরিকল্পিত সামরিক হামলা সাময়িকভাবে স্থগিত (Iran Assault Maintain) রাখার ঘোষণা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ জানান, ইরানকে পরমাণু অস্ত্র মুক্ত রাখার জন্য বর্তমানে ‘গুরুত্বপূর্ণ আলোচনা’ চলায় উপসাগরীয় মিত্রদের (Gulf Leaders) প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে পাশাপাশি তিনি সাফ জানিয়েছেন, এই কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং সামরিক বাহিনীকে সম্পূর্ণ প্রস্তুত থাকতে বলা হয়েছে এক বিশাল মাপের প্রতিআক্রমণের জন্য।

এই পরিস্থিতিতে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা আরও জোরদার করেছে পাকিস্তান। জানা গিয়েছে, ইসলামাবাদ কূটনৈতিক গোপন পথের মাধ্যমে ওয়াশিংটনের কাছে তেহরানের একটি সংশোধিত ১৪ দফা শান্তি প্রস্তাব দিয়েছে। ইরানি বিদেশ মন্ত্রক এই খবরের সত্যতা স্বীকার করলেও, হোয়াইট হাউসের এক শীর্ষ আধিকারিক দাবি করেছেন, এই প্রস্তাব পরমাণু সমস্যা সমাধানে যথেষ্ট নয়।

আসলে শান্তি আলোচনার আবহ তৈরি হলেও মূল বিরোধের জায়গাগুলি এখনও অমীমাংসিত। ইরান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণের অধিকার থেকে একচুলও সরবে না। উপরন্তু, তারা যুদ্ধজনিত ক্ষতিপূরণ এবং তেল রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানিয়েছে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক্স-এ (সাবেক টুইটার) দৃঢ়তার সঙ্গে লিখেছেন, ‘সংলাপ মানে আত্মসমর্পণ নয়। দেশের মর্যাদা ও অধিকার রক্ষা করেই আলোচনায় বসবে ইরান।’ আপাতত যুদ্ধ এড়ানো গেলেও, এই পদক্ষেপ স্থায়ী শান্তির পথ দেখায় নাকি কেবলই ঝড়ের আগের স্তব্ধতা, তা সময়ই বলবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *