Dilip Ghosh | নাম কাটতে চলেছে হিরণের! খড়গপুর সদরে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ

Dilip Ghosh | নাম কাটতে চলেছে হিরণের! খড়গপুর সদরে বিজেপির প্রার্থী হচ্ছেন দিলীপ ঘোষ

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের খড়গপুর সদর থেকে বিজেপির প্রার্থী হতে চলেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। আজ, বৃহস্পতিবার দুপুরে দিল্লিতে জেপি নাড্ডার বাসভবনে বাংলার প্রার্থী তালিকা নিয়ে কোর কমিটির বৈঠক হয়৷ তারপরই মোটামুটি ঠিক হয় হিরণ চট্টোপাধ্যায়কে আর খড়গপুর থেকে প্রার্থী করা হচ্ছে না। পরে সন্ধের দিকে মোদির বাসভবনে বৈঠকের পরই অধিকাংশ আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত হয়। দিলীপ ঘোষের পাশাপাশি যেটুকু জানা গেছে আসানসোল থেকে অগ্নিমিত্রা পালই প্রার্থী হচ্ছেন । অন্যদিকে দক্ষিণ কাঁথি কেন্দ্রে পদ্মের প্রার্থী শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী।

প্রায় ৮ মাস কার্যত নিষ্ক্রিয় থাকার পর, রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ! বর্তমানে নিয়মিত তিনি দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। ফলে ফের দিলীপ ঘোষকে যে খড়গপুর সদরে প্রার্থী করা হতে পারে এমন জল্পনা ছিলই। এর আগে দিলীপ নিজেও দাবি করেছিলেন, ‘আমি আগে যেখানে লড়েছি। খড়গপুরে দু’বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য স্বাভাবিকভাবে ওখানে মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব।’ অন্যদিকে সম্প্রতি হৃতিকা গিরি নামে এক মডেলকে হিরণের বিয়ের ঘটনায় বিতর্ক ছড়ায়। হিরণের বিরুদ্ধে আইনের দ্বারস্থ হন তাঁর প্রথম স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়। যা নিয়ে তুমুল চর্চা হয় রাজ্য জুড়ে। ফলে খড়গপুর আসনে হিরণকে প্রার্থী না করে ফের দিলীপ ঘোষেই আস্থা রাখাটা অনেকটাই প্রত্যাশিত বলেই মনে করছে রাজনৈতিক মহল।

বুধ ও বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপির নেতারা দিল্লিতে দলের কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন। বিজেপি সূত্রের খবর, জেপি নড্ডার বাসভবনে পর পর দু’দিন বৈঠক হয়। এরপরই বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ বিজেপির প্রথম সারির নেতাদের নিয়ে মোদীর বাসভবনে বৈঠকে বসেছিল দলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি। সেখানেই ১৫০-র বেশি আসনে প্রার্থীর নাম চূড়ান্ত হয়ে গিয়েছে বলে জানা গেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *