Diego Maradona | প্রতারণার অভিযোগ মারাদোনার মেয়ের!

Diego Maradona | প্রতারণার অভিযোগ মারাদোনার মেয়ের!

শিক্ষা
Spread the love


বুয়েনস আয়ার্স: ‘চিকিৎসকদের গাফিলতির’ কারণেই মৃত্যু ঘটেছে দিয়োগো আর্মান্দো মারাদোনার। এমনই ভয়ংকর অভিযোগ আনলেন প্রাক্তন বিশ্বজয়ীর বড় মেয়ে দালমা মারাদোনা। আরও দাবি, ডাক্তাররা মারাদোনা পরিবারের সঙ্গে ‘প্রতারণা’ করেছেন।

২০২০ সালের ২৫ নভেম্বর বুয়েনস আয়ার্সের বাইকে এক বাড়িতে চিকিৎসায় থাকাকালীন মৃত্যু হয় মারাদোনার। চিকিৎসায় গাফিলতির অভিযোগে সাত ডাক্তারের বিরুদ্ধে চলছে মামলা। সেখানেই সাক্ষ্য দিতে গিয়ে দালমা বলেছেন, ‘ওরা (ডাক্তাররা) কথা দিয়েছিল বাড়িতেই চিকিৎসার ব্যবস্থা করবে। ২৪ ঘণ্টা নার্সরা দেখাশোনা করবেন। কিন্তু সেটা হয়নি। ওরা আমাদের ঠকিয়েছে।’ যেখানে চিকিৎসা চলছিল সেই ঘরেরও অবস্থা ঠিক ছিল না। দালমার মন্তব্য, ‘ঘরে প্রস্রাবের গন্ধ আসছিল। বিছানার অবস্থাও ছিল জঘন্য।’ মারাদোনা-কন্যার আফসোস, ‘বাবার কথা রোজ মনে পড়ে। এটা ভেবেই সবচেয়ে কষ্ট হয় যে ডাক্তাররা তৎপর হলে এই ঘটনা এড়ানো যেত।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *