Diabetes | ডায়াবিটিসে বশে রাখবে কুলেখাড়া, কোন উপায়ে খেলে উপকার পাবেন?

Diabetes | ডায়াবিটিসে বশে রাখবে কুলেখাড়া, কোন উপায়ে খেলে উপকার পাবেন?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ডায়াবিটিস রোগী এখন ঘরে ঘরে (Diabetes)। তবে এই ডায়াবিটিসকে বশে রাখতে পারে কুলেখাড়া। আয়ুর্বেদশাস্ত্রেও এর উল্লেখ রয়েছে। তবে কখন এবং কোন উপায়ে কুলেখাড়া খেলে সবচেয়ে উপকার পাবেন, তা জেনে নিন।

প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন কুলেখাড়ার রস। প্রায় ২০-৩০ মিলিলিটার কুলেখাড়ার রস পান করলে ভালো ফল পাবেন। চাইলে কুলেখাড়া পাতার কাত্থ বানিয়েও খেতে পারেন। সেটা বানাতে ১০ গ্রাম শুকনো কুলেখাড়া পাতা নিতে হবে। এরপর ২০০ মিলিলিটার জলে সেটি দিয়ে জ্বাল দিতে দিতে ৫০ মিলিলিটারে নিয়ে আসতে হবে। এই কাত্থ একবারে নয়, দিনে দু’বারে পান করতে পারেন।

যেহেতু কুলেখাড়া স্বাদে তেঁতো, তাই সরাসরি খেতে না পারলে কুলেখাড়ার পাতা শুকিয়ে গুঁড়ো করে তাতে মধু মিশিয়ে খেতে পারেন। এই তিন উপায়ের যে কোনও একটি অবলম্বন করে কুলেখাড়া খেলে ডায়াবিটিস নিয়ন্ত্রণে থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *