Dhurandhar | সফল হলেও বিতর্ক পিছু ছাড়ছে না! এবার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ ‘ধুরন্ধর’?

Dhurandhar | সফল হলেও বিতর্ক পিছু ছাড়ছে না! এবার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ ‘ধুরন্ধর’?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এক সপ্তাহের মধ্যেই বক্স অফিসে ঝড় তুলেছে ‘ধুরন্ধর’ (Dhurandhar)। কিন্তু ঝড় তুললেও বিতর্ক পিছু ছাড়ছে না এই ছবিকে নিয়ে। এ বার কি মধ্যপ্রাচ্যের দেশগুলিতে নিষিদ্ধ হতে চলেছে আদিত্য ধর পরিচালিত এই ছবি?

ছবিটি মুক্তি পেয়েছে ৫ ডিসেম্বর। ছবিতে উঠে এসেছে পাকিস্তানের (Pakistan) লিয়ারি শহরের কথা। কীভাবে গ্যাংস্টারদের মধ্যে কোন্দল চলত, তা-ও দেখা গিয়েছে ছবিতে। পাকিস্তানের লিয়ারি শহরে একসময় গ্যাংস্টারদের মধ্যে অভিযান চালিয়েছিল ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’। সেই ঘটনা উঠে এসেছে ছবিতে।

এই ছবি ঘিরে তৈরি হয়েছে নানা বিতর্ক। এমনকি, পাকিস্তান থেকেও এসেছে ইতিবাচক ও নেতিবাচক দুই প্রতিক্রিয়া। শোনা যাচ্ছে, এ বার মধ্যপ্রাচ্যের দেশগুলিতে পুরোপুরি নিষিদ্ধ হতে চলেছে এই ছবি। বাহরিন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও আরবে এখনও মুক্তি পায়নি ‘ধুরন্ধর’। জানা গিয়েছে, উল্লিখিত দেশগুলিতে ছবি মুক্তির ছাড়পত্র পাওয়ার চেষ্টা করেছিলেন নির্মাতারা। কিন্তু কোনও দেশেই মেলেনি অনুমতি।

এর আগে হৃতিক রোশন ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘ফাইটার’ও সেখানে মুক্তির অনুমতি পায়নি। ছবিতে পুলওয়ামা হামলার প্রসঙ্গ ছিল। তাই মধ্যপ্রাচ্যের দেশগুলির বক্তব্য ছিল, ‘ফাইটার’ পাকিস্তানকে নেতিবাচক ভঙ্গিতে দেখাতে পারে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *