দিল্লির সত্যা নিকেতনে মর্মান্তিক দুর্ঘটনায় আরও বাড়ল মৃতের সংখ্যা। ছ’তলা ওই ভবন ভেঙে পড়ার ঘটনায় এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ২ জনের অবস্থা আশঙ্কাজনক। এখনও পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা গেলেও ধ্বংসস্তূপের নিচে আরও অনেকে আটকে রয়েছেন বলে জানা যাচ্ছে। প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, বর্ষার মাঝে বাড়িটির বেসমেন্টে কাজ চলছিল। যার জেরেই ভবনটি। ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের তরফে জানা যাচ্ছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ের সাউথ ক্যাম্পাসের কাছে অবস্থিত ওই এলাকায় একাধিক বাড়ি মেসবাড়ি বা পিজি হিসেবে ব্যবহৃত হয়। বেশিরভাগ বাড়ির নিচেই রয়েছে বেসমেন্ট। শুক্রবার থেকে টানা বৃষ্টির জেরে অভিশপ্ত এই বাড়ির নিচে জল জমেছিল। এরই মাঝে বেসমেন্টে চলছিল নির্মাণ কাজ। যার জেরেই ওই বহুতলের ভিত দুর্বল হয়ে সেটি ভেঙে পড়ে বলে অনুমান। এমনকী বাড়িটি নির্মাণের ক্ষেত্রেও নিয়ম লঙ্ঘন করা হয়েছিল বলে দাবি করা হচ্ছে। পুরসভার দাবি, রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের উচ্চতা সর্বাধিক ১৭.৫ মিটার হতে পারে। কিন্তু এই বাড়ির উচ্চতা তার চেয়ে অনেক বেশি ছিল। এদিকে দুর্ঘটনার পর থেকেই নিখোঁজ বাড়ির মালিক। অভিযুক্তের খোঁজে একাধিক তদন্তকারী দল গঠন করে তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে অভিযুক্তের বাড়ি গুরুগ্রামে।
আরও পড়ুন:
শুক্রবার থেকে টানা বৃষ্টির জেরে অভিশপ্ত এই বাড়ির নিচে জল জমেছিল। এরই মাঝে বেসমেন্টে চলছিল নির্মাণ কাজ। যার জেরেই ওই বহুতলের ভিত দুর্বল হয়ে সেটি ভেঙে পড়ে বলে অনুমান।
উল্লেখ্য, রবিবার দুপুর দেড়টা নাগাদ দিল্লির চাণক্যপুরীর কাছে মোতিবাগ এলাকায় ভারী বৃষ্টির জেরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাড়িটি। খবর পেতেই তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। পরে আরও বেশ কয়েকটি ইঞ্জিন পাঠানো হয়। স্থানীয়দের দাবি, ওই ভবনটিতে বহু পড়ুয়া পেইং গেস্ট হিসেবে থাকতেন। রবিবার ছুটির দিন হওয়ায় বহু পড়ুয়াই বাড়িতে ছিলেন। এক প্রত্যক্ষদর্শীর কথায়, ওই বাড়িতে অন্তত ৫০ জন পড়ুয়া ছিলেন বলে আশঙ্কা করা হচ্ছে। পাশের একটি বাড়ির পেইং গেস্ট পড়ুয়া জানান, দুর্ঘটনার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে দৌড়ে এসে তিনি বেশ কয়েকজনের আর্তনাদের আওয়াজ শুনতে পেয়েছিলেন।
#WATCH | Delhi: Search and rescue operations are underway in South Delhi’s Satya Niketan space following a constructing collapse that claimed six lives. pic.twitter.com/nF5Db2YENw
— ANI (@ANI) September 7, 2026
এদিকে দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, “দিল্লির সত্য নিকেতনে একটি ভবন ধসে পড়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। যাঁরা প্রিয়জনদের হারিয়েছেন, তাঁদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে কাজ করছে এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের সাহায্য করছে।” এদিকে কংগ্রেস নেতা রাহুল গান্ধী মন্তব্য করেছেন, প্রতিটি শিক্ষার্থীর জীবন অমূল্য। যে কোনও পরিস্থিতিতে তাঁদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এই দুর্ঘটনাকে ‘অত্যন্ত বেদনাদায়ক’ এবং ‘এড়ানো সম্ভব ছিল এমন এক মর্মান্তিক ঘটনা’ বলে অভিহিত করেন।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
