Delhi Faculty Bomb Menace | ফের দিল্লির স্কুলে বিস্ফোরণের হুমকি ইমেল, আতঙ্কে কাঁপছে রাজধানী

Delhi Faculty Bomb Menace | ফের দিল্লির স্কুলে বিস্ফোরণের হুমকি ইমেল, আতঙ্কে কাঁপছে রাজধানী

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত নভেম্বরের লালকেল্লা বিস্ফোরণের ক্ষত এখনো দগদগে। তার মধ্যেই বারবার নাশকতার হুমকিতে কার্যত ত্রস্ত দেশের রাজধানী। শুক্রবার সকালে দিল্লির একাধিক স্কুলে (Delhi Faculty Bomb Menace) ফের বোমাতঙ্ক ছড়িয়ে পড়ল। হুমকি ইমেলে দাবি করা হয়েছে, আফজল গুরুর স্মৃতিতে দিল্লিকে ‘খলিস্তান’ বানিয়ে দেওয়া হবে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে অভিভাবক ও পড়ুয়াদের মধ্যে।

দিল্লির দমকল সূত্র অনুযায়ী, শুক্রবার সকালে অন্তত চারটি নামী স্কুলে বোমা রাখা রয়েছে বলে হুমকি পৌঁছায়। যার মধ্যে বিটি তামিল স্কুল অন্যতম। খবর পাওয়া মাত্রই স্কুল কর্তৃপক্ষ পড়ুয়াদের নিরাপদে বের করে নিয়ে আসে এবং দ্রুত দমকল ও বম্ব স্কোয়াড সেখানে পৌঁছায়। শুধু শুক্রবারই নয়, গত সোমবারও দিল্লির প্রায় ১৩টি স্কুলে একই ধরনের হুমকি ইমেল এসেছিল। সেখানে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছিল দুপুর ১টা ১১ মিনিট। যদিও শেষ পর্যন্ত কোনো বিস্ফোরক মেলেনি এবং হুমকিটি ভুয়ো প্রমাণিত হয়েছিল।

বারবার নিশানায় শিক্ষা প্রতিষ্ঠান:

গত ২৯ জানুয়ারি একইভাবে ৫টি স্কুলে মেল পাঠানো হয়েছিল। শুধু স্কুল নয়, দ্বারকা আদালত চত্বর এবং খোদ সংসদ ভবন উড়িয়ে দেওয়ার হুমকিও বাদ যায়নি। গোয়েন্দাদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে ইমেলের ভাষা। বারবার ‘আফজল গুরুর স্মৃতি’ এবং ‘খলিস্তান’ গঠনের দাবি তুলে দিল্লিকে অস্থির করার যে ছক কষা হচ্ছে, তার নেপথ্যে কোনো বড় জঙ্গি সংগঠনের হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

নিরাপত্তায় মুড়েছে দিল্লি:

বারবার এই ধরনের ঘটনায় দিল্লির (Delhi) নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে। ১০ নভেম্বরের লালকেল্লা বিস্ফোরণের পর থেকেই শহর জুড়ে হাই অ্যালার্ট (Excessive Alert) জারি রয়েছে। প্রতিটি হুমকি মেলের উৎস বা আইপি অ্যাড্রেস শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে দিল্লি পুলিশের সাইবার সেল। তবে এখনো পর্যন্ত এই চক্রের মূল হোতাকে ধরা সম্ভব হয়নি।

স্কুল চত্বরগুলোতে তল্লাশি চালানোর পাশাপাশি অভিভাবকদের ধৈর্য ধরার আবেদন জানিয়েছে প্রশাসন। তবে এক সপ্তাহের মধ্যে দু-দুবার একই ধরনের ঘটনায় শিশুদের সুরক্ষা নিয়ে তীব্র দুশ্চিন্তায় রাজধানী তথা গোটা দেশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *