Delhi Blast | দিল্লি বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ১৩, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

Delhi Blast | দিল্লি বিস্ফোরণের ঘটনায় মৃত বেড়ে ১৩, জখমদের দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি বিস্ফোরণের (Delhi Blast) ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩। বুধবার জখমদের দেখতে হাসপাতালে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)। দু’দিনের ভুটান সফর শেষ করে এদিনই দেশে ফেরেন প্রধানমন্ত্রী। এদিন জখমদের সঙ্গে দেখা করতে তিনি পৌঁছান লোকনায়ক জয়প্রকাশ নারায়ণ হাসপাতালে। বিকেলে নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে বসবেন তিনি। এদিন বিকেল সাড়ে ৫টায় নিরাপত্তা ক্যাবিনেট কমিটির বৈঠক ডাকা হয়েছে।

ভুটানে থাকাকালীন গতকাল এক অনুষ্ঠান মঞ্চ থেকে দোষীদের সাবধান করে দেন মোদি। বলেন, বিস্ফোরণের পেছনে থাকা ষড়যন্ত্রের শিকড় খুঁজে বের করা হবে। যারা এর পেছনে রয়েছে কাউকে রেয়াত করা হবে না। ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকারও বার্তা দেন প্রধানমন্ত্রী।

পাশাপাশি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শা’ও (Amit Shah) স্পষ্ট করে দেন, এই হামলার সঙ্গে জড়িত প্রত্যেক অপরাধীকে খুঁজে বের করতে হবে। দোষীরা কেউ ছাড় পাবে না। একই কথা শোনা যায় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের (Rajnath Singh) কথায়। এই ঘটনার নেপথ্যে যারা আছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান মন্ত্রী।

তদন্তে জানা যাচ্ছে, দেশের বড় বড় শহরে হামলার পরিকল্পনা ছিল। বিস্ফোরণের পর থেকেই দেশের বিভিন্ন জায়গায় বাড়ানো হয়েছে নিরাপত্তা।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *