Delhi AQI Degree | শীতের শুরুতেই মাত্রাতিরিক্ত দূষণ! রবি সকালে ‘অত্যন্ত খারাপ’ দিল্লির বাতাসের মান

Delhi AQI Degree | শীতের শুরুতেই মাত্রাতিরিক্ত দূষণ! রবি সকালে ‘অত্যন্ত খারাপ’ দিল্লির বাতাসের মান

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের শুরুতেই মাত্রাতিরিক্ত দূষণ দিল্লিতে (Delhi AQI Degree)। রবিবার সকাল থেকেই ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে রাজধানীর বাতাসের গুণগত মান। চারিদিকে ছেয়ে রয়েছে ঘন ধোঁয়াশা। রীতিমতো নিঃশ্বাস নেওয়া দায় হয়ে পড়েছে রাজধানীতে।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (CPCB) তথ্য অনুসারে, রবিবার সকালে দিল্লির বাতাসের গুণগত মান রেকর্ড করা হয়েছে ৩৯১। অন্যদিকে, জাতীয় রাজধানী অঞ্চল বা এনসিআরের (NCR) বেশিরভাগ এলাকাতেই ৪০০ পেরিয়েছে দূষণের মাত্রা। অর্থাৎ সেসব জায়গায় দূষণ রয়েছে ‘বিপজ্জনক’ পর্যায়ে। দূষণের মাত্রা সর্বোচ্চ ছিল বাওয়ানাতে (৪৩৬)। এছাড়াও বুরারি, অশোক বিহার, আলিপুর এবং আনন্দ বিহারে দূষণের মাত্রা যথাক্রমে ৪৩০, ৪১৬, ৪১৪ এবং ৪১৬ রেকর্ড করা হয়েছে।

তবে নয়ডায় দূষণের মাত্রা একইরকম থাকলেও সামান্য কম ছিল। সেখানের বাতাসের গুণমান ছিল ৩৯২। গ্রেটার নয়ডায় একিউআই ছিল ৩৬৫। গাজিয়াবাদেও ছিল ৩৮৭। কিন্তু এই জায়গাগুলির তুলনায় কিছুটা ভালো পর্যায়ে রয়েছে গুরুগ্রাম। সেখানে রবিবার সকালে একিউআই ছিল ২৫৪।

আগামী কয়েকদিন দিল্লির বাতাসের মান ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই থাকবে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। দীপাবলির পর থেকে দিল্লি-এনসিআরে ‘খারাপ’ কিংবা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ে রয়েছে বাতাসের মান। যা মাঝেমধ্যে নেমে গিয়েছে ‘বিপজ্জনক’ পর্যায়েও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *