Delhi Air Air pollution | দিল্লির বাতাসে বিষ! ধোঁয়াশার চাদরে ঢাকল রাজধানী

Delhi Air Air pollution | দিল্লির বাতাসে বিষ! ধোঁয়াশার চাদরে ঢাকল রাজধানী

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : সোমবারের পর মঙ্গলবার রাতেও দিল্লিতে দেদারে পোড়ানো হল বাজি। যার ফলে বুধবার সকালেও দিল্লির বাতাসের গুণমান সূচক (এয়ার কোয়ালিটি ইনডেক্স বা একিউআই) থেকে গিয়েছে ‘খুব খারাপ’-এর পর্যায়েই। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রক বোর্ড (সিপিসিবি)-এর ওয়েবসাইটে থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৭টা নাগাদ দিল্লির গড় একিউআই রেকর্ড হয়েছে ৩৪৫, যা ‘খুব খারাপ’ শ্রেণিতে পড়ে। শহরের মোট ৩৮টি পর্যবেক্ষণকেন্দ্রের মধ্যে ৩৪টিই রয়েছে ‘রেড জোন’-এ। বেশিরভাগ এলাকায় বাতাসের গুণমান ‘খুব খারাপ’ ক্যাটেগোরির মধ্যে। এদিন সকাল থেকে রাজধানীর বেশিরভাগ এলাকা ঢেকে ধোঁয়াশার চাদরে।

দীপাবলির পর দূষণ ঠেকাতে প্রতি বছরের মতো এবারও নানা পদক্ষেপ করা হয়েছিল দিল্লিতে। শব্দবাজি, আতশবাজি বিক্রি, মজুত এবং বানানোর উপর আরোপ করা হয়েছিল বিধিনিষেধ। যদিও সেই সবের তোয়াক্কা করেননি দিল্লিবাসী।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ড (CPCB) ০-৫০ -এর মধ্যে থাকা একিউআইকে ‘ভালো’, ৫১-১০০ ‘সন্তোষজনক’, ১০১-২০০ ‘মাঝারি’, ২০১ -৩০০ ‘খারাপ’, ৩০১-৪০০ ‘খুব খারাপ’ এবং ৪০১-৫০০ ‘গুরুতর’ হিসেবে বিবেচনা করে। একটি সর্বভারতীয় সংবাদ সংস্থার তরফে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ঘন ধোঁয়াশার চাদরে ঢেকে দিল্লি। বেশ কয়েকটি প্রধান সড়কে দৃশ্যমানতা হ্রাস পেয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *