Delhi | একাধিক রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার সন্দেহভাজন ৫ জঙ্গি, দেশে বড় নাশকতার ছক?

Delhi | একাধিক রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার সন্দেহভাজন ৫ জঙ্গি, দেশে বড় নাশকতার ছক?

খেলাধুলা/SPORTS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দেশে বড় নাশকতার ছক বানচাল করল দিল্লি পুলিশ (Delhi)। একাধিক রাজ্যে অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয়েছে সন্দেহভাজন ৫ জঙ্গিকে (Suspects arrested)। ধৃতদের কাছ থেকে অস্ত্র এবং আইইডি তৈরির সরঞ্জামও উদ্ধার করা হয়েছে (IED-making materials)।

সূত্রের খবর, দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থাগুলি যৌথভাবে দিল্লি, মুম্বই, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ এবং হায়দরাবাদে যৌথ অভিযান চালিয়েছিল। সেই অভিযানেই বুধবার দিল্লি থেকে আফতাব এবং সুফিয়ান নামে দুই সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। দুজনেই মুম্বইয়ের বাসিন্দা বলে জানা গিয়েছে। সেই সঙ্গে রাঁচি থেকেও গ্রেপ্তার করা হয়েছে আশার দানিশ নামে এক সন্দেহভাজন জঙ্গিকে। তাঁর আস্তানা থেকেই বাজেয়াপ্ত করা হয়েছে বিস্ফোরক তৈরির কাজে ব্যবহৃত রাসায়নিক। এই ধৃত তিনজনকে জিজ্ঞাসাবাদ চালিয়ে ফের গভীর রাতে মধ্যপ্রদেশ থেকে একজন এবং হায়দরাবাদ থেকে আরও একজন সন্দেহভাজন জঙ্গিকে গ্রেপ্তার করা হয়। ফলে গ্রেপ্তারির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫।

তদন্তকারীদের অনুমান, দেশে বড়সড়ো নাশকতার পরিকল্পনা করেছিল ধৃতরা। এরা প্রত্যেকেই নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সক্রিয় সদস্য বলে জানা যাচ্ছে। একাধিক সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্যবহার করে ধৃতরা পাক হ্যান্ডেলারদের যোগাযোগ রাখত বলে অনুমান পুলিশের। অভিযোগ, দেশজুড়ে ভারতীয় তরুণদের টার্গেট করে বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ দিত গ্যাংটি। এখনও দেশজুড়ে অব্যাহত রয়েছে যৌথ অভিযান। তদন্ত চালাচ্ছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *