উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ চোখের নীচে দিনের পর দিন কালো দাগ বেড়েই যাচ্ছে। অনেকসময় জিনগত বা কোনও শারীরিক অসুস্থতার কারণে। কিন্তু তা যদি হয় দৈনন্দিন যাপনের অনিয়মের ফল, তবে কয়েকটি টোটকা কাজে দিতে পারে। অনেক সময়ে চোখের নীচে কালি(Darkish Circle) পড়ার কারণ হয়ে দাঁড়ায় ঘুমের ঘাটতি। ব্যস্ত জীবনে এবং মোবাইল অতিরিক্ত ব্যবহারের কারণেও হতে পারে। আবার এর কারণ হতে পারে পর্যাপ্ত পুষ্টির অভাব। সব দিক খেয়াল রেখে তার পরে মন দিন বাইরের টোটকায়।
যে জিনিসগুলো নজরে রাখবেন
১। চোখের নীচের কালচে ভাব কমানোর জন্য অন্তত ৭-৮ ঘণ্টা ঘুম জরুরি।
২। শীতেও পর্যাপ্ত পরিমাণে জল পান করুন এবং ভিটামিন সমৃদ্ধ খাবার খান।
৩। সকালে ঘুম থেকে ওঠার পর চোখের ফোলাভাব বা ক্লান্তি কাটাতে ঠান্ডা টি ব্যাগ বা ঠান্ডা চামচ চোখের ওপর ১০ মিনিটের জন্য রাখুন।
৪। দিনের বেলায় বাইরে বেরোনোর আগে অবশ্যই চোখের আশেপাশেও সানস্ক্রিন ব্যবহার করুন, কারণ সূর্যের তেজও কালচে দাগ সৃষ্টি করতে পারে।
আমন্ড অয়েল
আমন্ড তেল ডার্ক সার্কেল(Darkish Circle) কমাতে ও ত্বককে আর্দ্র রাখতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে চোখের চারপাশে ২-৩ ফোঁটা আমন্ড তেল নিয়ে আলতো করে ম্যাসাজ করুন। সারা রাত এটি রেখে দিন। সকালে উঠে হালকা ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। এটি ত্বককে নরম ও ময়েশ্চারাইজ করে, যা শীতে খুব দরকার।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা ত্বককে হাইড্রেটেড রাখে এবং কালো দাগ হালকা করতে সাহায্য করে। পরিষ্কার অ্যালোভেরা জেল সামান্য পরিমাণে নিয়ে চোখের নিচে আলতো করে ৫-৭ মিনিট ম্যাসাজ করুন। সারা রাত এটি রেখে দিতে পারেন। সকালে মুখ ধুয়ে ফেলুন। এটি ত্বকের আর্দ্রতা ফিরিয়ে এনে চোখের নীচের কালচে ছোপ দূর করতে সাহায্য করে।
