Curd | শীতেও নিয়মিত খান টকদই, এই অভ্যাসে কী কী উপকার হবে শরীরের?

Curd | শীতেও নিয়মিত খান টকদই, এই অভ্যাসে কী কী উপকার হবে শরীরের?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতকাল বলে আর টকদই খাচ্ছেন না? কিন্তু চাইলে গরমকালের পাশাপাশি শীতেও অনায়াসে খাওয়া যেতে পারে এটি। তবে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। অল্পেই ঠান্ডা লাগার সমস্যা থাকলে কখনই সরাসরি ফ্রিজ থেকে বের করা দই খাবেন না (Curd)। অ্যাসিডিটির সমস্যা থাকলে খালি পেটে কখনও টকদই খাবেন না। আর রাতে টকদই খাওয়া এড়িয়ে চলুন। নিয়মিত তবে অল্প করে টকদই খেলে শরীরের কী কী উপকার হবে, তা জেনে নিন।

১. টকদই খেলে ত্বক ও চুলের স্বাস্থ্য ভালো থাকবে। কারণ টকদই খাওয়ার অভ্যাস চুল এবং ত্বকে সঠিক মাত্রায় পুষ্টির জোগান দেয়। তাই চুল ও ত্বকের স্বাস্থ্য ভালো হয়ে যায়।

২. হৃদযন্ত্রের স্বাস্থ্যের খেয়াল রাখে টকদই। রোজ অল্প করে খেলে বাড়বে ইমিউনিটি। দূর হবে হজমের যাবতীয় সমস্যা।

৩. প্রচুর পরিমাণে প্রোটিন থাকে টকদইয়ের মধ্যে। যাঁরা নিরামিষভোজী, তাঁরা রোজ অল্প করে টকদই খেলে শরীরে প্রোটিনের অভাব হবে না। এমনিতেও শরীরে প্রোটিনের ঘাটতি হওয়া উচিত নয়। এতে নানাবিধ সমস্যা দেখে দিতে পারে।

৪. টকদইতে থাকে ক্যালশিয়াম। এই উপকরণ আমাদের হাড়ের গঠন মজবুত করে। শরীরে ক্যালশিয়ামের ঘাটতি দূর হয় টকদই খেলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *