Cristiano Ronaldo | নজির গড়েও স্বপ্নভঙ্গ রোনাল্ডোর!

Cristiano Ronaldo | নজির গড়েও স্বপ্নভঙ্গ রোনাল্ডোর!

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


হংকং: নজির গড়লেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আবার খেতাবও হাতছাড়া করলেন। সৌদি সুপার কাপ ফাইনালে আল আহলির বিরুদ্ধে আল নাসেরের জার্সিতে শততম গোলটি করেছেন পর্তুগিজ মহাতারকা। বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে চারটি ভিন্ন ক্লাবের হয়ে শততম গোল করার নজির গড়েছেন তিনি। কিন্তু তিনি নজির গড়লেও আল নাসের ফাইনালে হেরে গিয়েছে।

সুপার কাপ ফাইনালে ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন রোনাল্ডো। তবে সংযোজিত সময়ে গোল করে আল আহলিকে সমতায় ফেরান ফ্রাঙ্ক কেসি। ৮১ মিনিটে মার্সেলো ব্রোজোভিচের গোলে ফের লিড নেয় আল নাসের। কিন্তু শেষরক্ষা হয়নি। ৮৯ মিনিটে রজার ইবানেজ সমতায় ফেরান আল আহলিকে। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৫-৩ ফলে হেরে খেতাব হাতছাড়া হয় রোনাল্ডোদের। আপাতত আল নাসেরের হয়ে আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ ছাড়া কোনও খেতাব জিততে পারেননি পর্তুগিজ মহাতারকা।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো নিজের ফুটবল কেরিয়ারে একমাত্র স্পোর্টিং লিসবন ছাড়া বাকি সব ক্লাবের হয়ে ‘গোলের সেঞ্চুরি’ করেছেন। রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০টি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জার্সিতে ১৪৫ ও জুভেন্তাসের হয়ে ১০১টি গোল করেছেন তিনি। এমনকি জাতীয় দলের জার্সিতেও গোলের সেঞ্চুরি রয়েছে সিআর সেভেনের। পর্তুগালের হয়ে ১৩৮টি গোল করে আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোলদাতা এখন ক্রিশ্চিয়ানোই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *