রাজার কোমরে বাঁধা দড়িতে যেন ‘চোর’ বা ‘চর’দের হাত না পড়ে! সিপিআইএমএলকে সতর্কবার্তা সিপিএমের। মমতা তৃণমূলকে পাশে পেতে লিবারেশন নেতা দীপঙ্কর ভট্টাচার্যরা রাজ্যেও ইন্ডিয়া জোটের আন্দোলনের পক্ষ নিলেও সিপিএম রাজি নয়। বৃহস্পতিবার এসআইআর বাতিল ও জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শহরে বিক্ষোভ সমাবেশ করে বামপন্থী দলসমূহ। গত রবিবার দিল্লিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পথে নামলেও এই বাংলায় তাঁর ছোঁয়া এড়িয়ে চলার বার্তাই দিয়ে রাখল আলিমুদ্দিন। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু জানান, “ভোট চুরির বিরুদ্ধে লড়াই চলবে শেষ তক।”
বুধবার পার্টির একক সমাবেশের পর এদিনও ভোট চুরির বিরুদ্ধে লড়াইয়ে মমতা তৃণমূলকে যুক্ত করার পক্ষে জোর সওয়াল করেন দীপঙ্কর ভট্টাচার্য। জানান, এখানেও ইন্ডিয়া জোটের শরিকরা একত্রিত হয়ে আন্দোলন করুক। কারা বিজেপির সঙ্গে রয়েছে তা মানুষের কাছে স্পষ্ট। লিবারেশনের সাধারণ সম্পাদক এ ক্ষেত্রে গণতান্ত্রিক তৃণমূলকেই বিজেপি ঘনিষ্ঠ বলে ইঙ্গিত করেন। কিন্তু চোর তৃণমূল হোক বা চর তৃণমূল কোনও দলকেই যে আন্দোলনে যুক্ত করা হবে না তা স্পষ্ট করেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম।
আরও পড়ুন:
উল্লেখ্য, ছাব্বিশের নির্বাচনের পর মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন তিনি হারেননি, তাঁকে ‘ভোট চুরি’ করে হারানো হয়েছে। একটি দৈনিক সংবাদমাধ্যমে তদন্তমূলক প্রতিবেদনে বিস্ফোরক দাবি করা হয়। তারপরই জোরদার হয়েছে জ্ঞানেশ বিরোধী আন্দোলন। দিল্লির রাজপথে বিরোধী জোট আন্দোলনে নেমেছে। মমতার সঙ্গে কথা হয়েছে সিপিএমের শীর্ষ নেতৃত্ব এমবেবিরও। তবে বাংলায় তৃণমূলকে সঙ্গে নিয়ে আন্দোলনে নামতে নারাজ সিপিএম। তা নিয়েই সিপিআইএমএলকে সতর্কবার্তা দিল সিপিএম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
