কোচবিহার : জনপ্রিয় সংগীতশিল্পী জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে কোচবিহারের (Coochbehar) সংগীতপ্রেমীদের মধ্যেও। শুক্রবার রাতে সাগরদিঘীর সামনে শহিদবাগে জুবিনের ছবিতে ফুল, মালা দিয়ে শ্রদ্ধা জানায় কোচবিহারের (Coochbehar) অর্কেস্ট্রা শিল্পী ও সংগীতপ্রেমীরা। তাদের তরফে হর্ষ সাহা বলেন, ‘জুবিন গর্গ উত্তর-পূর্ব ভারত তো বটেই দেশের অন্যান্য অংশ ও বিদেশেও অত্যন্ত জনপ্রিয়। তিনি কোচবিহারে একাধিকবার এসে অনুষ্ঠান করে গিয়েছেন। তার মৃত্যুতে আমরা শোকাহত।’
