Cooch Behar Cricket | কোচবিহারের মহারাজার সতীর্থ ক্রিকেট নক্ষত্র প্রণব গুহর জীবনাবসান

Cooch Behar Cricket | কোচবিহারের মহারাজার সতীর্থ ক্রিকেট নক্ষত্র প্রণব গুহর জীবনাবসান

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


শিবশংকর সূত্রধর, কোচবিহার: স্তব্ধ হয়ে গেল কোচবিহারের ক্রীড়া ইতিহাসের (Cooch Behar Cricket) একটি অধ্যায়। প্রয়াত হলেন মহারাজা জগদ্দীপেন্দ্র নারায়ণের (Maharaja Jagaddipendra Narayan) ক্রিকেট দলের অন্যতম সদস্য তথা প্রবীণ ক্রীড়াবিদ প্রণব গুহ (৮০) (Pranab Guha)। বুধবার সকালে কোচবিহারের নতুন বাজার এলাকার নিজের বাসভবনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিলেন এই প্রবীণ ক্রিকেটার।

মহারাজার প্রিয় ‘হাবুল’:

ক্রীড়ামহলে ‘হাবুল’ নামেই পরিচিত ছিলেন প্রণববাবু। ১৯৬৫ থেকে ১৯৬৯ সাল পর্যন্ত খোদ মহারাজার অধিনায়কত্বে ক্রিকেট খেলেছেন তিনি। শুধু তাই নয়, ১৯৬৫ থেকে ১৯৭৪ সালের মধ্যে কোচবিহার যে পাঁচবার আন্তজেলা ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছিল, তার প্রতিটি দলেরই অপরিহার্য সদস্য ছিলেন তিনি। মহারাজার অত্যন্ত স্নেহভাজন এই ক্রিকেটার পরবর্তীতে জেলা ক্রীড়া সংস্থার কোচ হিসেবে বহু নতুন প্রতিভা তৈরি করেছেন।

শেষ শ্রদ্ধা ও সম্মান:

এদিন এমজেএন (MJN) স্টেডিয়ামে তাঁর নশ্বর দেহে শেষ শ্রদ্ধা জানান অগণিত ক্রীড়াপ্রেমী। জেলা ক্রীড়া সংস্থার সচিব সুব্রত দত্ত জানিয়েছেন, এই দক্ষ ক্রীড়াবিদের সম্মানে বৃহস্পতিবার সংস্থার পতাকা অর্ধনমিত রাখা হবে। বর্তমানে চলা সুপার ডিভিশন ক্রিকেট লিগের ম্যাচে ক্রিকেটাররা কালো রিবন পরে মাঠে নামবেন এবং খেলা শুরুর আগে নীরবতা পালন করা হবে। প্রণববাবুর প্রয়াণে শোকস্তব্ধ কোচবিহারের ক্রীড়া জগত। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক পুত্রকে রেখে গিয়েছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *