Cooch Behar Boro Debi Idol Immersion | রাজ আমলের সুপ্রাচীন ঐতিহ্য মেনে কোচবিহারের বড় দেবীর বিসর্জন; যমুনা দিঘিতে সম্পন্ন হলো প্রতিমা নিরঞ্জন

শিক্ষা
Spread the love


কোচবিহার: রাজ আমলের শতাব্দীপ্রাচীন ঐতিহ্য ও প্রাচীন রীতি মেনে কোচবিহারের ঐতিহাসিক বড় দেবীর পূজা থেকে শুরু করে প্রতিমা বিসর্জন—সবই সগৌরবে ও সুনির্দিষ্ট শাস্ত্রীয় আচার মেনে সম্পন্ন হলো (Cooch Behar Boro Debi Idol Immersion)। বড় দেবীর মহা দশমীর পুজো শেষে ঐতিহাসিক দেবীতলা বা দেবী বাড়ি মন্দির থেকে প্রতিমা বের করে রাজকীয় আমেজে কোচবিহারের ঐতিহ্যবাহী যমুনা দিঘিতে বিসর্জন দেওয়া হয়।

প্রতি বছরের মতো এ বছরও বিজয়া দশমীর সকাল থেকে ঐতিহাসিক দেবী বাড়ি চত্বরে রাজ আমলের ঐতিহ্যবাহী পুজো দেখতে এবং মাকে বিদায় জানাতে উপচে পড়েছিল ভক্ত ও পুণ্যার্থীদের ভিড়। বিশেষ করে মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। রাজরাজেশ্বরী বড় দেবীকে সিঁদুর পরিয়ে শেষ বিদায় জানানোর পাশাপাশি পরম আনন্দে একে অপরকে সিঁদুর মাখিয়ে সিঁদুর খেলায় মেতে ওঠেন তাঁরা।

দেবী বাড়ি প্রাঙ্গণে একদিকে যখন সিঁদুর খেলার উচ্ছ্বাস ও উৎসবের আবহ, অন্যদিকে তখন উমা বিদায়ের চরম বিষাদের সুর। একদিকে আনন্দ আর অন্যদিকে রাজ পরিবারের অধিষ্ঠাত্রী দেবী বড় দেবীকে এক বছরের জন্য বিদায় জানানোর ব্যাকুলতায় বহু ভক্তের চোখে জল দেখা যায়। রাজ আমলের রীতি ও আবেগ মিলিয়ে কোচবিহার শহরজুড়ে এক অনন্য আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

রাজ আমলের সুপ্রাচীন রীতি বজায় রেখে দেবী বাড়ির মন্দির প্রাঙ্গণ থেকে বড় দেবীর বিশাল প্রতিমা ট্রলিতে স্থাপন করা হয়। এরপর স্থানীয় ক্লাবের যুবকদের পাশাপাশি সাধারণ মানুষও চরম উৎসাহ ও ভক্তিসহকারে দেবীর ট্রলি হাত দিয়ে টেনে নিয়ে যান যমুনা দিঘির পাড়ে। শত শত মানুষের দেবী বন্দনার মধ্য দিয়ে যমুনা দিঘিতে রাজ পরিবারের বড় দেবীর নিরঞ্জন সম্পন্ন হয়।

The put up Cooch Behar Boro Debi Idol Immersion | রাজ আমলের সুপ্রাচীন ঐতিহ্য মেনে কোচবিহারের বড় দেবীর বিসর্জন; যমুনা দিঘিতে সম্পন্ন হলো প্রতিমা নিরঞ্জন appeared first on Uttarbanga Sambad.



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *