Cooch Behar | জন্মদাত্রী মা’কে খুন, ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কোচবিহার আদালতে  

Cooch Behar | জন্মদাত্রী মা’কে খুন, ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা কোচবিহার আদালতে  

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


কোচবিহার: জন্মদাত্রী মাকে গলা টিপে খুনের অপরাধে ছেলেকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা দিল কোচবিহার আদালত। ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালে কোচবিহার-২ ব্লকের মধুপুর গ্রাম পঞ্চায়েতের সাজেরপাড় ঘোড়ামারা এলাকায়। বৃদ্ধা মা বাসনা সরকারের কাছে টাকা চেয়ে না পাওয়ায় বচসা হয় ছেলে মিঠুন সরকারের। বচসা চরমে পৌঁছালে মাকে খুন করে মাটিতে পুঁতে রাখে মিঠুন। এই ঘটনায় মৃতার মেয়ে পুন্ডিবাড়ি থানায় ভাইয়ের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হওয়ার প্রায় দুই বছরের মধ্যে চার্জশিট দেয় পুলিশ। বুধবার মিঠুনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনায় আদালত।

জানা গিয়েছে, এদিন মামলাটিন উঠেছিল কোচবিহার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুদ্রপ্রসাদ রায়ের এজলাসে। বিচারক দোষী সাব্যস্ত মিঠুনকে যাবজ্জীবন কারাদণ্ডের সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা করেছে। অনাদায়ে আরও এক বছরের জেলের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রমাণ লোপাটের অভিযোগে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড, পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ছয়মাসের জেল খাটতে হবে। অর্থাৎ সব মিলিয়ে অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১৫ হাজার টাকা জরিমানা দিতে হবে।

মামলার সরকারি তরফের আইনজীবী শিবেন্দ্রনাথ রায় বলেছেন, ‘যে মা জন্ম দিয়েছিল সেই মাকে মিঠুন সরকার প্রাণভিক্ষাটা পর্যন্ত দেয়নি। দোষীর ফাঁসির সাজা চাওয়া হয়েছিল। বিচারক সবদিক খতিয়ে দেখে সাজা ঘোষণা করেছেন। মামলায় মোট ১৭জন সাক্ষী দিয়েছেন।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *