Commonwealth Video games | কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এল আরও চার পদক, শর্মিলার সোনা ও অজয়-সর্বেশের রুপোয় সমৃদ্ধ ভারতের পদক তালিকা

Commonwealth Video games | কমনওয়েলথ গেমসে ভারতের ঝুলিতে এল আরও চার পদক, শর্মিলার সোনা ও অজয়-সর্বেশের রুপোয় সমৃদ্ধ ভারতের পদক তালিকা

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: সোমবার গভীর রাতে কমনওয়েলথ গেমসে (Commonwealth Video games) ভারতের পদক (Medals) তালিকায় যোগ হয়েছে এক দারুণ সাফল্য। মহিলাদের এফ-৫৭ প্যারা শটপুট ফাইনালে শুরু থেকেই নিজের আধিপত্য বজায় রাখেন ৪০ বছর বয়সি শর্মিলা ধনখড় (Sharmila Dhankhar)। নির্ধারিত ছ’টি থ্রোয়ের মধ্যে তাঁর সেরা প্রয়াস ছিল ৯.৮১ মিটার, যা তাঁকে সোনা এনে দেয়। ২০২২ সালের বার্মিংহাম গেমসে সামান্যের জন্য পদক হাতছাড়ার আক্ষেপ ঘুচিয়ে অবশেষে এই সোনা জয় তাঁর দীর্ঘ পরিশ্রমের বড় প্রাপ্তি। একই ইভেন্টে ৭.২৬ মিটার থ্রো করে ব্রোঞ্জ পদক জিতে নেন ভারতের আরেক প্রতিযোগী শিল্পা কে শায়লা।

ভারোত্তোলনের (Weightlifting) পুরুষদের ৭৯ কেজি বিভাগে সোনা জয়ের খুব কাছে চলে গিয়েছিলেন উদীয়মান তারকা ভল্লুরি অজয় বাবু। স্ন্যাচে ১৪৯ কেজি তুলে এগিয়ে থাকলেও, ক্লিন অ্যান্ড জার্কে ১৮১ কেজি তুলে মোট ৩৩০ কেজি ওজন তোলেন তিনি। তবে মালয়েশিয়ার এরি হিদায়াত মহম্মদ ৩৩১ কেজি তুলে সামান্য ১ কেজির ব্যবধানে সোনা ছিনিয়ে নেন। এর ফলে রুপোতেই সন্তুষ্ট থাকতে হয় অজয়কে।

ট্র্যাক অ্যান্ড ফিল্ড ইভেন্টেও ভারতের সাফল্যে নতুন মাত্রা যোগ করেছেন সর্বেশ অনিল কুশারে (Sarvesh Anil Kushare)। পুরুষদের হাই জাম্পের ফাইনালে অত্যন্ত ধারাবাহিক ছন্দে ২.২৬ মিটার টপকে দ্বিতীয় স্থান অধিকার করেন তিনি এবং দেশের জন্য একটি মূল্যবান রুপোর পদক নিশ্চিত করেন।

সোমবার রাতের এই সাফল্যের পর কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০টিতে। এর মধ্যে একাই ৬টি পদক এসেছে ভারোত্তোলন বিভাগ থেকে, যা ভারতীয় ক্রীড়াজগতে এক দারুণ ইতিবাচক দিক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *