Coconut Water | শুধু গরম নয়, শীতেও উপকারী ডাবের জল! জেনে নিন এর সুফলগুলি…

Coconut Water | শুধু গরম নয়, শীতেও উপকারী ডাবের জল! জেনে নিন এর সুফলগুলি…

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তীব্র গরমে ডাবের জল (Coconut Water) নিমেষেই তৃষ্ণা মিটিয়ে দেয়। কিন্তু গরমকালের মতো শীতেও কি খাওয়া যায় ডাবের জল? পুষ্টিবিদদের মতে, সুস্থ থাকতে শীতকালেও ডাবের জল সমান গুরুত্বপূর্ণ। এর উপকারিতাগুলি জেনে নিন।

১. শীতকালে পার্টি, পিকনিক তো হবেই। আর এসব হলেই চলে জমিয়ে খাওয়াদাওয়া। তবে শীতে ডাবের জল খেতে পারলে জমিয়ে খাওয়াদাওয়া করলেও হজমের গোলমাল সহজে দূর হবে।

২. শীতকালে আমরা জল কম খাই। এতে শরীর শুষ্ক হয়ে পড়ে। তবে শরীরের আর্দ্রতা বজায় রাখতে ডাবের জল খেতে পারেন। তাতে শরীরে জলের পরিমাণ ঠিক থাকবে।

৩. ডাবের জলে রয়েছে পটাশিয়াম এবং সো়ডিয়াম, যা শরীরে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ঠিক রাখে। ফলে শীতেও শরীর চাঙ্গা থাকে।

তবে শীতে ডাবের জল খেতে হলে মেনে চলতে হবে কিছু নিয়ম। সেগুলি কী কী তা জেনে নিন।

১. ডাবের জল সরাসরি ফ্রিজ থেকে বের করে খাবেন না। এটি খেতে হবে ঘরের তামপাত্রায়।

২. যাঁদের ঠান্ডা লেগেছে তাঁরা এক চিমটে গোলমরিচের গুঁড়ো বা আদা কুচি দিয়ে ডাবের জল খেতে পারেন।

৩. রাতে ডাবের জল খাওয়া এড়িয়ে চলাই ভালো। সারাদিন শরীর তরতাজা রাখতে সকালে জলখাবার আর দুপুরের খাবারের মাঝের সময়টা ডাবের জল খেতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *