CM Mamata’s Flight Protected Touchdown | ঝড়-বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা আটকে! দুর্যোগ কাটিয়ে অবশেষে কলকাতা বিমানবন্দরে নামল মমতার বিমান – Uttarbanga Sambad

CM Mamata’s Flight Protected Touchdown | ঝড়-বৃষ্টিতে প্রায় দেড় ঘণ্টা আটকে! দুর্যোগ কাটিয়ে অবশেষে কলকাতা বিমানবন্দরে নামল মমতার বিমান – Uttarbanga Sambad

ভিডিও/VIDEO
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: টানটান উত্তেজনা আর প্রায় এক ঘণ্টারও বেশি সময় মাঝ-আকাশে চক্কর কাটার পর অবশেষে স্বস্তি। দুর্যোগপূর্ণ আবহাওয়া কাটিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata’s Flight Protected Touchdown) প্রাইভেট জেট নিরাপদেই কলকাতা বিমানবন্দরে অবতরণ করল। গত প্রায় এক ঘণ্টারও বেশি সময় ধরে মুখ্যমন্ত্রীর বিমানটি আকাশে চক্কর কাটছিল, যা নিয়ে রাজ্য প্রশাসনে তীব্র উদ্বেগ তৈরি হয়েছিল।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বীরভূম ও পশ্চিম বর্ধমানে নির্বাচনি জনসভা সেরে অন্ডাল থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। বিকেল ৪টে নাগাদ তাঁর বিমান কলকাতা বিমানবন্দরে নামার কথা ছিল। কিন্তু ঠিক সেই সময়েই কলকাতা ও সংলগ্ন এলাকায় শুরু হয় প্রবল ঝড়বৃষ্টি। ঝোড়ো হাওয়ার দাপট ও দৃশ্যমানতা কমে যাওয়ার কারণে এয়ার ট্রাফিক কন্ট্রোল (ATC) থেকে বিমানটিকে অবতরণের অনুমতি দেওয়া সম্ভব হচ্ছিল না।

সূত্রের খবর, জ্বালানি শেষ হয়ে আসার আশঙ্কায় এবং অবতরণের ঝুঁকি এড়াতে বিমানটি একাধিকবার গতিপথ পরিবর্তন করে। একবার বিমানবন্দরের দিকে এগিয়ে এসেও বৃষ্টির দাপট বাড়ায় ফের দক্ষিণের আকাশে ফিরে যেতে হয় পাইলটকে। বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর সাংবাদিকদের মুখোমুখি হওয়ার জন্য যে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছিল, ঝড়ে তাও ভেঙে তছনছ হয়ে যায়।

অবশেষে বৃষ্টির বেগ সামান্য কমলে এবং দৃশ্যমানতা কিছুটা উন্নত হলে এটিসি-র সবুজ সঙ্কেত পায় মুখ্যমন্ত্রীর বিমান। অত্যন্ত সতর্কতার সঙ্গে পাইলট বিমানটিকে রানওয়েতে নামিয়ে আনেন। বিমানটি নিরাপদে মাটি ছোঁয়ার পর হাঁফ ছেড়ে বাঁচেন বিমানবন্দরে অপেক্ষারত দলীয় কর্মী ও প্রশাসনিক আধিকারিকরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *