CM Mamata Banerjee | ৫৯ লক্ষ নাম বাদ, একাধিক অসংগতি! আজ নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার

CM Mamata Banerjee | ৫৯ লক্ষ নাম বাদ, একাধিক অসংগতি! আজ নেতাজি ইন্ডোরে বিএলএ-দের নিয়ে বৈঠক মমতার

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে শুরু নয়া ‘যুদ্ধ’। ইস্যু— এসআইআর (SIR) বা ভোটার তালিকার খসড়া। প্রায় ৫৯ লক্ষ মানুষের নাম বাদ পড়া নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই আবহে সোমবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে কলকাতা ও লাগোয়া জেলার ৪০টি বিধানসভার বিএলএ (BLA) ও বিএলএ-২ দের নিয়ে মেগা বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।

তৃণমূলের অভিযোগ, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া আসলে বিজেপির এক গভীর রাজনৈতিক চাল। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই দলের কর্মীদের বাড়ি বাড়ি গিয়ে কড়া নজরদারির নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, একটাও বৈধ নাম বাদ গেলে তার ফল হবে মারাত্মক।

তৃণমূল নেতৃত্বের দাবি, নির্বাচন কমিশন এখন এমন নতুন সফটওয়্যার ব্যবহার করছে যেখানে ২০০২ আর ২০২৫-এর ‘ম্যাপিং’ করে বেছে বেছে নাম বাদ দেওয়ার পরিকল্পনা চলছে। আজকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় কর্মীদের ‘নিবিড় নজরদারি’র মন্ত্র দেবেন। সকাল ১১টা থেকে শুরু হওয়া এই বৈঠকে তৃণমূল নেত্রী ২০২৬-এর আগে ভোটার তালিকা রক্ষার চূড়ান্ত গাইডলাইন বেঁধে দেবেন বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *