CM Mamata Banerjee | ‘যে কোনো ভাষার উপর আক্রমণে রুখে দাঁড়াব’, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মমতা 

CM Mamata Banerjee | ‘যে কোনো ভাষার উপর আক্রমণে রুখে দাঁড়াব’, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে মমতা 

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি ঢাকার রাজপথে সালাম, রফিক, বরকতদের রক্তের বিনিময়ে যে ইতিহাস রচিত হয়েছিল, তা আজ বিশ্বজনীন। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের (Worldwide Mom Language Day) সেই পুণ্যলগ্নে দাঁড়িয়ে বাংলা-সহ সমস্ত মাতৃভাষার মর্যাদা রক্ষায় কড়া বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। রাজ্যের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে, বিশেষ করে বাংলার মনীষীদের অপমান ও পরিযায়ী শ্রমিকদের হেনস্তার আবহে মুখ্যমন্ত্রীর এই ‘ভাষা রক্ষার অঙ্গীকার’ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

এদিন সোশ্যাল মিডিয়ায় (Social Media) মুখ্যমন্ত্রী লেখেন, ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।

রবীন্দ্রনাথ – নজরুল – সুকান্ত – জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। হিন্দি আকাদেমি, রাজবংশী ভাষা আকাদেমি, কামতাপুরী ভাষা আকাদেমি, সাঁওতালি আকাদেমি – সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে, রাজ্যের প্রত্যেক ভাষা-ভাষী মানুষ তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।

একুশের এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছি — যে-কোনো ভাষার ওপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াবো। সকল ভাষা সমান ভাবে সম্মাননীয়।’





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *