CM Mamata Banerjee |  মমতাকে ডি’লিট জাপানের বিশ্ববিদ্যালয়ের, মা মাটি মানুষকে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee |  মমতাকে ডি’লিট জাপানের বিশ্ববিদ্যালয়ের, মা মাটি মানুষকে উৎসর্গ করলেন মুখ্যমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নারী ক্ষমতায়নে বিশেষ জোর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)-কে সাম্মানিক ডি’লিট দিল জাপানের ওকায়ামা বিশ্ববিদ্যালয়। বুধবার ধনধান্য অডিটোরিয়ামে বিশেষ অনুষ্ঠানে তাঁকে সম্মানিত করা হয়। ডি’লিট সম্মান তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিরা।
এই সম্মান মা-মাটি-মানুষকে উৎসর্গ করেছেন মুখ্যমন্ত্রী।

এদিনের অনুষ্ঠানমঞ্চ থেকে জাপান ও বাংলার সম্পর্কের কথা তুলে ধরেন তিনি। জানান, জাপানের (Japan) সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক বাংলার। বাংলায় আসার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান মমতা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘শান্তি, সম্প্রীতি, সংস্কৃতির জন্য জাপান সকলের কাছে উদাহরণ।’ তিনি বলেন, ‘একসময় রবীন্দ্রনাথ ঠাকুর জাপানে গিয়েছিলেন। স্বাধীনতার আগে স্বামী বিবেকানন্দ জাপানে গিয়েছিলেন। রাসবিহারী বসু, নেতাজি সুভাষচন্দ্র বসুও গিয়েছিলেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনে আপনাদের একটি ইউনিট রয়েছে।’ তবে হাজারও সম্মানপ্রাপ্তির পরও ‘বাংলার ঘরে’র মেয়ের মতোই জীবন কাটাতে চান বলে জানান মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *