CM Mamata Banerjee | গঙ্গাসাগরে ঐতিহাসিক মুহূর্ত, ১৬৭০ কোটির মুড়িগঙ্গার উপর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

CM Mamata Banerjee | গঙ্গাসাগরে ঐতিহাসিক মুহূর্ত, ১৬৭০ কোটির মুড়িগঙ্গার উপর সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বহু প্রতীক্ষিত গঙ্গাসাগর সেতুর শিলান্যাস করতে সোমবার গঙ্গাসাগরে (Gangasagar) যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মুড়িগঙ্গা নদীর উপর ১,৬৭০ কোটি টাকা ব্যয়ে ৪.৭৫ কিলোমিটার দীর্ঘ এই সেতুর শিলান্যাস করবেন তিনি। এই সেতুতে থাকবে মোট ৪টি লেন। সেতু প্রকল্পের দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্যের পূর্ত দপ্তরকে।

এদিন দুপুর ২টা নাগাদ সাগর হেলিপ্যাড সংলগ্ন এলাকায় এই সেতুর শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। চার বছরের মধ্যে এই সেতুর কাজ শেষ করা হবে বলে আশ্বাস সরকারি সূত্রে। এদিন ভারত সেবাশ্রম ও কপিলমুনি মন্দির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। মেলার প্রস্তুতিও খতিয়ে দেখবেন। মঙ্গলবার কলকাতা (Kolkata) ফিরে যাবেন তিনি।

প্রসঙ্গত, সারাবছর কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া যাতায়াতের জন্য একমাত্র ভরসা ছিল নদীপথ। ফলে, বর্ষার সময় কিংবা কোনও কারণে নদীর জল উপচে পড়লে সমস্যা তৈরি হত। এই পরিস্থিতিতে ২০২৩ সালে গঙ্গাসাগর মেলা পরিদর্শনে এসে রাজ্য সরকারের ব্যয়ে সেতু নির্মাণের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তারই বাস্তবায়ন হতে চলেছে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই গুরুত্বপূর্ণ সেতুর শিলান্যাস রাজ্যের শাসকদলকে সামান্য হলেও মাইলেজ দেবে বলে মনে করছে রাজনৈতিক মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *