CM-elect Satheesan broadcasts Kerala Cupboard of 21 ministers to take oath tomorrow

CM-elect Satheesan broadcasts Kerala Cupboard of 21 ministers to take oath tomorrow

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


সোমবার মুখ্যমন্ত্রী পদে শপথ নেবেন ভিডি সতীশন। তার আগে রবিবার ২০ জনের মন্ত্রিসভা ঘোষণা করে দিলেন কংগ্রেস নেতা। তাঁরা আগামিকাল সতীশনের সঙ্গেই শপথ নেবেন বলেও জানা গিয়েছে। দক্ষিণের রাজ্যের ভাবী মুখ্যমন্ত্রীর দাবি, গত ছয় দশকে প্রথমবার মুখ্যমন্ত্রী এবং সমগ্র মন্ত্রিসভা একদিনে শপথ নিতে চলেছে।

এদিন সাংবাদিক সম্মেলনে সতীশন বলেন, গত ৬০ বছরে প্রথমবার আগামিকাল সকাল ১০টা নাগাদ একসঙ্গে গোটা মন্ত্রিসভা শপথ নিতে চলেছে। আমরা মাত্র ২৪ ঘণ্টার মধ্যে মন্ত্রিসভা নির্বাচন চূড়ান্ত করেছি। যা কেরলের ইতিহাসে নজিরবিহীন ঘটনা। এটা সম্ভব হয়েছে কারণ, নির্বাচনের পরেও টিম ইউডিএফ জোটবদ্ধ থেকে গিয়েছে। নেতারা একে অপরকে সম্মান করেন।”

আরও পড়ুন:

সতীশন জানান, রাজ্যপালের কাছে ২০ জন মন্ত্রীর নামের তালিকা জমা দেওয়া হয়েছে। মুখমন্ত্রী-সহ মোট ২১ জন মন্ত্রী সোমবার শপথ নেবেন। আরও জানান, কংগ্রেসের ১১ জন ক্যাবিনেট মন্ত্রী হচ্ছেন। সতীশন বলেন, “আমাদের ৬৩ জন বিধায়ক রয়েছেন। ফলে, এমন অনেকেই আছেন যাঁদের মন্ত্রিসভায় জায়গা দেওয়া যায়নি, যদিও মন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়া অনেকের চেয়েও তাঁরা বেশি যোগ্য।”

আরও পড়ুন:

সতীশন বলেন, জোট নেতাদের মধ্যে আলোচনার পর এবং কংগ্রেস হাইকমান্ডের অনুমোদন নিয়ে মন্ত্রিসভার তালিকা চূড়ান্ত করা হয়েছে। তিনি বলেন, মন্ত্রী বাছাইয়ের সময় জোট, সামাজিক ও আঞ্চলিক ভারসাম্য বিবেচনা করা হয়েছে। কংগ্রেস বিধায়কদের মধ্যে মন্ত্রিসভায় ঠাঁই হয়েছে ভিডি সতীশন, রমেশ চেনিথালা, কে মুরালীধরণ, সানি জোসেফ, বিন্ধু কৃষ্ণ, এপি অনিল কুমার, পিসি বিষ্ণুনাধ, এম লিজু, রোজি এম জন, টি সিদ্দিক, ওজে জেনেশ এবং কেএ থুলসির। অন্যদিকে প্রত্যশা মতোই ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগের পাঁচজন মন্ত্রী হচ্ছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে সতীশন ভালো ভালো কথা বললেও মন্ত্রিসভা গঠন নিয়ে চরম কোন্দলের মুখে পড়েছিল ইউডিএফ। শোনা গিয়েছিল, দলের সব পক্ষকে সন্তুষ্ট করতে ‘রোটেশনাল মন্ত্রী’পদের সিস্টেম চাইছে হাত শিবির। কেরলে কংগ্রেসের অন্দরে সবচেয়ে বড় অভিযোগ, দলের অধিকাংশ সিদ্ধান্তই নাকি নিচ্ছে জোট শরিক ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ। কংগ্রেস ভিডি সতীশনকে মুখ্যমন্ত্রী বাছায় উল্লসিত আইইউএমএল। সতীশনের নাম মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা হতেই ইডুব্ধি জেলায় রাস্তায় নামে লিগ কর্মীরা। সেখানে স্লোগান ওঠে, কেরল ভূমে লিগই আইন ঠিক করে! সতীশনের নামেও স্লোগান ওঠে।

পাশাপাশি নিশানা করা হয় রাজ্যের কয়েকটি সম্প্রদায়ের নেতাদেরও। সরাসরি নায়ার সার্ভিস সোসাইটি প্রধান সুকুমারণ নায়ার, শ্রী নারায়ণ ধর্ম পরিপালনা (এসএনডিপি) যোগম সাধারণ সম্পাদক ভেল্লাপল্লি নাটেশনকে আক্রমণ করা হয় মুসলিগ লিগের মিছিল থেকে। আগেভাগেই জানা গিয়েছিল, নতুন মন্ত্রিসভায় কংগ্রেসের সদস্য থাকবেন ১১ জন। আর পাঁচজন মন্ত্রী থাকবেন লিগের। তাতেই সিলমোহর পড়ল। জানা গিয়েছে, আগামিকাল শপথগ্রহণ অনুষ্ঠান থাকছে কংগ্রেস হাইকমান্ড। প্রশ্ন উঠছে, রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে, প্রিয়াঙ্কা গান্ধীদের উপস্থিতে ‘কেরল কোন্দল’ সামলে ওঠে যাবে?

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *