Climate Replace, temperatures will rise from Monday! Will winter bid farewell to Bengal originally

Climate Replace, temperatures will rise from Monday! Will winter bid farewell to Bengal originally

জীবনযাপন/LIFE STYLE
Spread the love


মাঘের শুরুতেই কি শীতের বিদায়ঘণ্টা বাজতে শুরু করেছে? আগামী কাল, সোমবার থেকে বাড়বে বঙ্গের তাপমাত্রা। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আজ, রবিবারও সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের নিচে রয়েছে। এমনই জানিয়েছে হাওয়া অফিস। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৩ ডিগ্রি সেলসিয়াস। গতকাল, শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।

হাওয়া অফিস জানিয়েছে, এদিন কিছুটা শীতের আমেজ বজায় থাকবে। কলকাতা ও আশপাশে সর্বনিম্ন তাপমাত্রা ১২ থেকে ১৩ ডিগ্রির মধ্যে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৭ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস। তবে সোমবার থেকেই তাপমাত্রা বাড়তে শুরু করবে। সোমবার থেকে বুধবারের মধ্যেই ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়বে। সেক্ষেত্রে কলকাতায় ১৪ থেকে ১৫ ডিগ্রি সেলসিয়াসের ঘরে সর্বনিম্ন তাপমাত্রা পৌঁছে যাবে। পশ্চিমের জেলাগুলিতেও পারদ চড়বে। লালমাটিতে ১০ থেকে ১২ ডিগ্রি সেলসিয়াসে পারদ থাকবে।

আরও পড়ুন:

[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *