Climate Replace | হাড়কাঁপানো শীতে জবুথবু রাজ্য! জারি ঘন কুয়াশার সতর্কতা, সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত?

Climate Replace | হাড়কাঁপানো শীতে জবুথবু রাজ্য! জারি ঘন কুয়াশার সতর্কতা, সপ্তাহান্তে হাওয়া বদলের ইঙ্গিত?

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নতুন বছরের শুরুতেই শীতের ঝোড়ো ইনিংসে কাঁপছে গোটা বাংলা। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী শনিবার পর্যন্ত উত্তর ও দক্ষিণবঙ্গে হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহ বজায় থাকলেও রবিবার থেকে পরিস্থিতির কিছুটা পরিবর্তন হতে পারে (Climate Replace)।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গে (North Bengal) শীতের দাপট আরও বেশি তীব্র। বৃহস্পতি ও শুক্রবার দার্জিলিং, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ‘শীতল দিন’ পরিস্থিতি চলবে। এই জেলাগুলিতে রয়েছে ঘন কুয়াশার হলুদ সতর্কতাও। দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত নেমে আসতে পারে। তবে তারপর থেকে কোনও সতর্কতা নেই উত্তরের জেলাগুলিতে। পাশাপাশি আগামী ৫ দিনে সর্বনিম্ন তাপমাত্রা হেরফের হওয়ারও তেমন কোনও সম্ভাবনা নেই।

অন্যদিকে, আগামী ৪৮ ঘণ্টা দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে পারদ স্বাভাবিকের চেয়ে কিছুটা নীচে থাকবে। বিশেষ করে শুক্রবার হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ‘শীতল দিন’ পরিস্থিতি বজায় থাকবে। তাছাড়া ঘন কুয়াশার হলুদ সতর্কতা রয়েছে পূর্ব মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমানে। কলকাতায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা। বঙ্গোপসাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হলেও তার সরাসরি প্রভাব বাংলায় পড়বে না, ফলে উত্তুরে হাওয়ার পথে কোনো বাধা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *