Climate Replace | শীতের পথে বাধা ঘূর্ণাবর্ত! কিছুটা বাড়বে তাপমাত্রা, আবহাওয়ার পরিবর্তন ফের কবে?

Climate Replace | শীতের পথে বাধা ঘূর্ণাবর্ত! কিছুটা বাড়বে তাপমাত্রা, আবহাওয়ার পরিবর্তন ফের কবে?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বঙ্গে শীত আগমনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত। সেই সঙ্গে রয়েছে পূবালী হাওয়াও। তাই আগামী কয়েকদিন রাজ্যের তাপমাত্রা থাকবে উর্ধ্বমুখী। তবে ভোর এবং বেশি রাতের দিকে ঠান্ডা কিছুটা অনুভূত হবে (Climate Replace)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে অন্যান্য বছরের তুলনায় এবার এই সময় তাপমাত্রা কিছুটা বেশিই রয়েছে। আগামী কয়েকদিন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বাড়তে পারে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট থাকবে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়াং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায়।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) বেশিরভাগ জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। সেখানেও আগামী কয়েকদিন ২ থেকে ৩ ডিগ্রি বাড়বে তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি জারি থাকবে দিনের বেলা। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *