Climate Replace | রাজ্যে শীতের আমেজ থাকলেও উধাও কনকনে ঠান্ডা, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা

Climate Replace | রাজ্যে শীতের আমেজ থাকলেও উধাও কনকনে ঠান্ডা, উত্তরবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিদায়বেলায় শীতের লুকোচুরি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী সাতদিন রাজ্যজুড়ে প্রধানত শুষ্ক আবহাওয়া (Climate Replace) থাকবে। তবে ভোরের দিকে কুয়াশার দাপট বজায় থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই শীতের (Winter Replace) আমেজ উধাও হয়ে রোদেলা গরম অনুভূত হবে। বিশেষ করে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে।

উত্তরবঙ্গের আবহাওয়া: কুয়াশার দাপট

উত্তরবঙ্গের চার জেলা—দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে শনি ও রবিবার ঘন কুয়াশার সতর্কতা (North Bengal Fog Alert) জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, কিছু কিছু এলাকায় দৃশ্যমানতা ৫০ মিটারের নিচে নেমে আসতে পারে, যা যান চলাচলের ক্ষেত্রে সমস্যা তৈরি করতে পারে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে।

দক্ষিণবঙ্গের চিত্র: দক্ষিণবঙ্গের জেলাগুলোতে শীতের কামড় আর নেই। বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কুয়াশার দাপট তুলনামূলক বেশি থাকবে। আজ অর্থাৎ শনিবার তাপমাত্রা সামান্য কমলেও ফেব্রুয়ারি মাসের শুরু থেকেই ফের পারদ চড়তে শুরু করবে। আবহাওয়া বিজ্ঞানীদের মতে, দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক বা তার ওপরেই থাকবে।

কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সপ্তাহান্তে তাপমাত্রা ১-২ ডিগ্রি কমলেও শীতের স্থায়ী কামড় আর ফেরার সম্ভাবনা নেই। শহরের আকাশ পরিষ্কার থাকলেও ভোরে হালকা কুয়াশা দেখা যাবে। কলকাতার তাপমাত্রা আগামী কয়েকদিন ১৫ থেকে ১৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। মূলত সকালে এবং সন্ধ্যায় হালকা ঠান্ডার আমেজ থাকলেও দিনের বেলা রোদ চড়লে শীত উধাও হয়ে যাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *