উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিগত কয়েকদিনে রাজ্য থেকে উধাও হয়ে গিয়েছে শীতের আমেজ (Climate Replace)। বেড়েছে তাপমাত্রা। তবে নভেম্বরের শেষ দিকে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা খুব একটা নেই বলেই জানাল আবহাওয়া দপ্তর। কিন্তু সামান্য কমতে পারে তাপমাত্রা। সেই সঙ্গে আগামী ৩-৪ দিনে রাজ্যে বাড়বে শীতের দাপট।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার উত্তরবঙ্গের (North Bengal) দার্জিলিং জেলায় সামান্য বৃষ্টিপাত হতে পারে। বাকি জেলাগুলির আবহাওয়া মোটের উপর শুষ্কই থাকবে। তাপমাত্রাও স্বাভাবিকের কাছাকাছিই থাকবে। আগামী ৫ দিনে তাপমাত্রা হেরফের হওয়ার খুব একটা সম্ভাবনা নেই।
অন্যদিকে, দক্ষিণবঙ্গেও (South Bengal) ভোরের দিকে কুয়াশার দাপট দেখা যাবে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হবে। দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে খুব বেশি হেরফের হবে না।
