Climate Replace | ভ্যাপসা গরম থেকে কি মিলবে মুক্তি? আগামী সপ্তাহে আবহাওয়ার বড় বদলের ইঙ্গিত

Climate Replace | ভ্যাপসা গরম থেকে কি মিলবে মুক্তি? আগামী সপ্তাহে আবহাওয়ার বড় বদলের ইঙ্গিত

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ অনলাইন ডেস্ক: ভ্যাপসা গরম আর অস্বস্তিকর আর্দ্রতায় গত কয়েকদিন ধরে জেরবার রাজ্যবাসী। ঘাম আর হাঁসফাঁস করা গরমে নাজেহাল সাধারণ মানুষ। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাসে মিলেছে স্বস্তির ইঙ্গিত। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, আগামী সপ্তাহের মাঝামাঝি সময় থেকে রাজ্যে বৃষ্টির পরিমাণ (Climate Replace) বাড়তে পারে এবং তাপমাত্রার পারদ নিম্নমুখী হওয়ার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস সূত্রে খবর, ওডিশার ওপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে, যা উত্তরপ্রদেশ পর্যন্ত বিস্তৃত। এই ঘূর্ণাবর্তের প্রভাবেই বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করবে। আর এই জলীয় বাষ্পের হাত ধরেই বৃষ্টির অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে।

আপাতত উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বিশেষ করে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। পাশাপাশি দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুরেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত। সোমবার এবং মঙ্গলবারও জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টির (Rain) তীব্রতা কিছুটা কমবে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) জেলাগুলোতে পরিস্থিতি কিছুটা ভিন্ন। আপাতত এখানে গরম ও অস্বস্তিকর আবহাওয়া বজায় থাকবে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলায় অস্বস্তি চরমে পৌঁছাতে পারে। তবে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলোতে। বুধবারের পর থেকে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বাড়বে। বৃহস্পতি এবং শুক্রবার কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা সপ্তাহান্তে তাপমাত্রাকে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারে। সব মিলিয়ে, সপ্তাহের মাঝামাঝি সময়ের পর থেকে বৃষ্টির হাত ধরে রাজ্যের মানুষ ভ্যাপসা গরম থেকে সাময়িক স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *