উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের আমেজ এখনই কাটছে না বাংলায়। দিনে চড়া রোদ থাকলেও রাতের হিমেল হাওয়া জানান দিচ্ছে, লেপ-কম্বল আলমারিতে তোলার সময় এখনও আসেনি। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহেই বঙ্গের বেশ কিছু জেলায় রাতের তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি নামতে পারে। তবে কনকনে উত্তুরে হাওয়ার সেই হাড়কাঁপানো কামব্যাক আর হচ্ছে না বললেই চলে (Climate Replace)।
উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে কুয়াশার দাপট এখনও অব্যাহত। বিশেষ করে জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর এবং দার্জিলিংয়ের কিছু অংশে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সতর্কতা জারি করা হয়েছে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। আগামী ৫ দিনে কুয়াশার তীব্রতা ধীরে ধীরে কমবে। তবে আগামী তিনদিনের মধ্যে রাতের তাপমাত্রা ২-৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
অন্যদিকে, দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া বজায় থাকবে। আগামী তিনদিনে সর্বনিম্ন তাপমাত্রা ২-৩ ডিগ্রি কমতে পারে। পশ্চিম বর্ধমান, বীরভূম, ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। তবে কলকাতায় আর জাঁকিয়ে শীত ফেরার সম্ভাবনা নেই।
