Climate Replace | বসন্তের আমেজ কাড়বে অকাল বৃষ্টি? ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, কোন জেলাগুলিতে জারি সতর্কতা?

Climate Replace | বসন্তের আমেজ কাড়বে অকাল বৃষ্টি? ধেয়ে আসছে ঘূর্ণাবর্ত, কোন জেলাগুলিতে জারি সতর্কতা?

ব্লগ/BLOG
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোলের আমেজ কাটতে না কাটতেই বঙ্গে অকাল বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষে রাজ্যজুড়ে শুরু হতে চলেছে বৃষ্টি। একদিকে শীতের বিদায় ঘণ্টা, অন্যদিকে বঙ্গোপসাগরে ঘনীভূত ঘূর্ণাবর্ত—এই দুইয়ের জোড়া ফলায় ভিজতে চলেছে উত্তর থেকে দক্ষিণ (Climate Replace)।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গে (North Bengal) বৃষ্টির দাপট তুলনামূলক বেশি থাকতে পারে। রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়ির কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবার থেকে এই জেলাগুলির পাশাপাশি কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস। পার্বত্য এলাকায় বৃষ্টির জেরে তাপমাত্রার পারদ কিছুটা কমলেও সমতলে ভ্যাপসা গরম বজায় থাকবে। আগামী সাতদিন তাপমাত্রার হেরফের হওয়ার খুব একটা সম্ভাবনা নেই। তবে তারপর থেকে চড়বে পারদ।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গেও (South Bengal) রবিবারের ছুটি কাটতে পারে মেঘলা আকাশে। রবিবার পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামে বৃষ্টির সম্ভাবনা। সোমবার বৃষ্টির দাপট বাড়বে। সেদিন দুই মেদিনীপুর ছাড়াও বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান এবং হুগলি জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।মঙ্গলবারও উপকূলীয় জেলা অর্থাৎ দক্ষিণ ২৪ পরগনা এবং দুই মেদিনীপুরে বৃষ্টির রেশ বজায় থাকবে। বৃষ্টির ফলে সাময়িক স্বস্তি মিললেও আর্দ্রতাজনিত অস্বস্তি পুরোপুরি কাটবে না।

হাওয়া অফিসের মতে, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া একটি নিম্নচাপ বর্তমানে ঘূর্ণাবর্তে পরিণত হয়েছে। এর পাশাপাশি জম্মু ও কাশ্মীর সংলগ্ন এলাকায় সক্রিয় হয়েছে একটি পশ্চিমী ঝঞ্ঝা। এই দুইয়ের প্রভাবেই রাজ্যে জলীয় বাষ্প ঢুকছে, যার ফলে তাপমাত্রা বাড়ার পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *