Climate Replace | বঙ্গে বিদায়লগ্নে শীত! সরস্বতীপুজোর আগেই কি রাজ্যে চড়বে তাপমাত্রার পারদ?

Climate Replace | বঙ্গে বিদায়লগ্নে শীত! সরস্বতীপুজোর আগেই কি রাজ্যে চড়বে তাপমাত্রার পারদ?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজ্যজুড়ে আবহাওয়ার মেজাজ দ্রুত বদলাতে শুরু করেছে। হাওয়া অফিস জানাচ্ছে, সোমবার থেকে পশ্চিমবঙ্গজুড়ে শীতের দাপট কমতে শুরু করেছে (Climate Replace)। মূলত পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই উত্তুরে হাওয়া বাধা পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আগামী কয়েক দিনেই রাজ্যের বিভিন্ন প্রান্তে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধির পূর্বাভাস রয়েছে।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গের জেলাগুলিতে (North Bengal) এখনও শীতের আমেজ খানিকটা বজায় রয়েছে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং কোচবিহারে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের পার্বত্য এলাকায় তাপমাত্রা স্বাভাবিকের কাছাকাছি থাকলেও সমতলের জেলাগুলোতে দিনের বেলা রোদ ওঠায় আবহাওয়া মনোরম থাকছে। সকালের দিকে ঘন কুয়াশার কারণে দৃশ্যমানতা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দক্ষিণবঙ্গে (South Bengal) শীতের আমেজ দ্রুত ফিকে হতে শুরু করেছে। আগামী ৪৮ থেকে ৭২ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে পারদ আরও চড়বে বলে জানানো হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে ভোরের দিকে কুয়াশার সতর্কতা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হয়ে যাবে। বিশেষ করে আগামী ২৩ জানুয়ারি সরস্বতীপুজোর সময় ঠান্ডা অনেকটাই কম থাকবে বলে মনে করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *