Climate Replace | ফাল্গুনের শুরুতেই কালঘাম! দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?  

Climate Replace | ফাল্গুনের শুরুতেই কালঘাম! দক্ষিণবঙ্গে আরও চড়বে পারদ, উত্তরে কেমন থাকবে আবহাওয়া?  

আন্তর্জাতিক INTERNATIONAL
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীতের বিদায়ঘণ্টা বাজতে না বাজতেই দহনজ্বালা শুরু বঙ্গে (Climate Replace)। ফাল্গুনের শুরুতেই চড়চড় করে বাড়ছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি বাড়তে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতেও শীতের আমেজ কমে গিয়েছে অনেকটাই। তবে ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দার্জিলিং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায়। বেলা বাড়তেই গরম অনুভূত হবে। আগামী ৭ দিনের মধ্যে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা খুব একটা হেরফের হওয়ার সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে শীতের আমেজ এখন কেবল নামমাত্র। কলকাতার পাশাপাশি দুই ২৪ পরগনা, মেদিনীপুর, বাঁকুড়া ও পুরুলিয়াতে দিনের বেলা রীতিমতো অস্বস্তি শুরু হয়েছে। আগামী দু’দিন জেলাগুলির তাপমাত্রার খুব একটা পরিবর্তন হবে না। তবে আগামী ৪ দিনে ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত বাড়বে তাপমাত্রা।

দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে। এটি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হলেও এ রাজ্যে বৃষ্টির সম্ভাবনা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানায়নি হাওয়া অফিস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *