Climate Replace | দোলের আগেই বঙ্গে বাড়ছে তাপমাত্রা! ঊর্ধ্বমুখী পারদ, ঘাম ঝরবে রংয়ের উৎসবে

Climate Replace | দোলের আগেই বঙ্গে বাড়ছে তাপমাত্রা! ঊর্ধ্বমুখী পারদ, ঘাম ঝরবে রংয়ের উৎসবে

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দোলের আগেই রাজ্যের আবহাওয়ায় (Climate Replace) বড়সড়ো বদল। শীতের আমেজ কাটিয়ে বঙ্গে বাড়ছে তাপমাত্রা। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা এক ধাক্কায় ২৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে, যা স্বাভাবিকের তুলনায় চার ডিগ্রি বেশি। ফলে রংয়ের উৎসবের আগেই ঘর্মাক্ত পরিস্থিতির মোকাবিলা করতে হতে পারে তিলোত্তমাবাসীকে।

উত্তরবঙ্গের পরিস্থিতি (North Bengal Climate)

দক্ষিণবঙ্গে গরম বাড়লেও উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় এখনও বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিংয়ের উঁচু এলাকায় হালকা তুষারপাত ও বৃষ্টির সম্ভাবনা আছে। কালিম্পং ও সংলগ্ন পাহাড়ি এলাকায় বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি এবং ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। তবে উত্তরবঙ্গের সমতলের জেলাগুলিতে দোলের পর থেকেই পারদ চড়তে শুরু করবে। আবহবিদদের অনুমান, সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

কলকাতা ও দক্ষিণবঙ্গের আবহাওয়া (South Bengal Climate)

কলকাতায় গত চারদিনে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ৭ ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। সোমবার সকালে শহরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ ডিগ্রি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২২ থেকে ২৪ ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ঘোরাফেরা করবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী দুই দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। যদিও ভোরের দিকে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই বললেই চলে।

দোলের দিন কেমন থাকবে আবহাওয়া?

দোলের দিন দক্ষিণবঙ্গ জুড়ে রৌদ্রোজ্জ্বল আকাশ থাকবে। শীতের লেশমাত্র থাকবে না, বরং রোদের তেজে কিছুটা অস্বস্তি বাড়তে পারে। বসন্তের মনোরম আবহাওয়ার বদলে এবার চড়া রোদে এবং গরমে ভিজতে ভিজতেই আবির খেলায় মাতবেন বঙ্গবাসী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *