Climate Replace | দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস উত্তরের কয়েকটি জেলায়

Climate Replace | দক্ষিণবঙ্গে বাড়বে গরমের দাপট, সপ্তাহান্তে বৃষ্টির পূর্বাভাস উত্তরের কয়েকটি জেলায়

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিনের বৃষ্টির ফলে গরমের থেকে কিছুটা মুক্তি পেয়েছিল রাজ্যবাসী। তবে সপ্তাহান্তেই ফের রাজ্যে বাড়বে গরম (Climate Replace)। সঙ্গে থাকবে সূর্যের তেজ।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তরবঙ্গেও (North Bengal) ঊর্ধ্বমুখী হবে তাপমাত্রার পারদ। মঙ্গল ও বুধবার উত্তরবঙ্গের প্রত্যেকটি জেলায় আবহাওয়া শুষ্কই থাকবে। তবে বৃহস্পতিবার থেকে দার্জিলিংয়ে হালকা বৃষ্টি শুরু হবে। শুক্রবারও দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। শনিবার আবার আবহাওয়া শুষ্ক থাকলেও রবি ও সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে।

অন্যদিকে, আগামী ৪ থেকে ৫ দিনের মধ্যে দক্ষিণবঙ্গের (South Bengal) তাপমাত্রা চার থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে অনুমান হাওয়া অফিসের। সপ্তাহান্তে ৩৬ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছতে পারে কলকাতার তাপমাত্রা। আপাতত দক্ষিণবঙ্গের সব জেলাতেই আবহাওয়া শুষ্ক থাকবে। বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *