Climate Replace | অগ্রহায়ণে স্বাভাবিকের নীচে তাপমাত্রা! কমছে পারদ, কী বলছে ওয়েদার রিপোর্ট?

Climate Replace | অগ্রহায়ণে স্বাভাবিকের নীচে তাপমাত্রা! কমছে পারদ, কী বলছে ওয়েদার রিপোর্ট?

শিক্ষা
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অগ্রহায়ণেই স্বাভাবিকের নীচে তাপমাত্রা। বঙ্গোপসাগরের উপর থেকে নিম্নচাপের কাঁটা সরে যাওয়ার পর থেকে দেশের উত্তর-পূর্ব দিক দিয়ে ঠান্ডা ও শুকনো বাতাস প্রবেশের পথ অনেকটাই সহজ হয়েছে। আর তার প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ শীতের আমেজ পেতে শুরু করেছে। আবহাওয়া (Climate Replace) নিয়ে কী আপডেট দিল হাওয়া অফিস?।

সোমবার উত্তরবঙ্গের (North Bengal Climate Replace) জেলাগুলিতে কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা এবং দৃশ্যমানতা দু-এক জায়গায় ২০০ মিটার পর্যন্ত নামতে পারে। পার্বত্য এলাকায় কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে। আপাতত শুষ্ক আবহাওয়া, বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মালদায় ১৫ ডিগ্রির ঘরে থাকবে তাপমাত্রার পারদ। আগামী সাতদিন তাপমাত্রা একইরকম থাকবে।

দক্ষিণবঙ্গের (South Bengal Climate Replace) জেলাগুলিতে তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। সর্বত্রই পারদ মোটের উপর অপরিবর্তিত থাকবে। দক্ষিণজুড়েই শীতের আমেজ এবং চলতি সপ্তাহে শুষ্ক আবহাওয়া থাকবে। কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় সর্বনিম্ন তাপমাত্রার তেমন পরিবর্তন হবে না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *