Climate Replace | রাজ্যজুড়ে ‘মন্থা’র প্রভাব! উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণেও

Climate Replace | রাজ্যজুড়ে ‘মন্থা’র প্রভাব! উত্তরবঙ্গে জারি কমলা সতর্কতা, বৃষ্টির পূর্বাভাস দক্ষিণেও

ব্যবসা-বাণিজ্যের /BUSINESS
Spread the love


উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পশ্চিমবঙ্গে খুব একটা দাপট দেখাতে পারেনি ঘূর্ণিঝড় ‘মন্থা’। আপাতত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এই ঘূর্ণিঝড়টি। যার জেরে বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাংলায়। এমনকি উত্তরবঙ্গের একাধিক জেলায় জারি করা হয়েছে কমলা সতর্কতা (Climate Replace)।

আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার উত্তরবঙ্গের (North Bengal) রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা জেলায়। সঙ্গে প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বাকি জেলাগুলিতেও চলবে বৃষ্টি। তবে শুক্রবার বৃষ্টি বাড়বে উত্তরে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় জারি করা হয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টির কমলা সতর্কতা। শনিবারও আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। রবিবার পর্যন্ত বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আগামী ২ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি নামতে পারে।

অন্যদিকে, ঘূর্ণিঝড় ‘মন্থা’র প্রত্যক্ষ এবং পরোক্ষ প্রভাবে বৃষ্টি জারি থাকবে দক্ষিণবঙ্গেও (South Bengal)। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই রয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। পাশাপাশি প্রতি ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায় রয়েছে ভারী বৃষ্টির সতর্কতা। শুক্রবার বৃষ্টি হতে পারে পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া জেলায়। তবে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে বীরভূম ও মুর্শিদাবাদে। শনিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও নদিয়ায় রয়েছে বৃষ্টির পূর্বাভাস। রবিবারের পর থেকে আবহাওয়ার উন্নতি হবে দক্ষিণবঙ্গে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *